বন্যার স্রোতে টাঙ্গাইলের ঝিনাই নদীর সেতু ভেঙে যোগাযোগ বন্ধ

আপডেট: July 21, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক: টাঙ্গাইলের বাসাইলে বন্যার পানির স্রোতে ঝিনাই নদীর দাপনাজোর এলাকায় সেতু ভেঙে যাতায়াত বিচ্ছিন্ন হয়ে পড়েছে।সোমবার দুপুরে উপজেলার কাশিল ইউনিয়নের দাপনাজোর এলাকায় ঝিনাই নদীর ওপর নির্মিত সেতুটির পূর্বাংশের একটি পিলার ও দুটি স্লাব ভেঙে যায়। এর পর থেকে ওই এলাকায় যাতায়াত বিচ্ছিন্ন হয়ে গেছে।সেতুটি ভেঙে যাওয়ায় উপজেলার আইসড়া, একঢালা, দোহার, দাপনাজোর, দেউলী, জশিহাটী, হাকিমপুর, মোড়াকৈসহ প্রায় ১৫-২০টি গ্রামের বিভিন্ন শ্রেণিপেশার মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

মঙ্গলবার স্থানীয় ইউপি সদস্য মহসিনুজ্জামান বলেন, ঝিনাই নদীতে বন্যার পানির ব্যাপক স্রোত। এ কারণে সেতুটির পিলারের নিচের মাটি সরে গিয়ে দুটি স্লাব ও একটি পিলার ভেঙে পড়ে। ফলে ১৫-২০ গ্রামের মানুষের যাতায়াত বন্ধ হয়ে গেছে। চরম দুর্ভোগে পড়েছেন এ এলাকার মানুষ।উপজেলা এলজিইডির প্রকৌশলী রোজদিদ আহমেদ বলেন, ২০১৯ সালে সেতুটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। বর্ষার পানির স্রোতে ১২০ মিটার সেতুটির ৩০ মিটার স্লাব ও একটি পিলার ভেঙে পড়েছে। সেতুটি ১৯৯৮ সালে নির্মাণ করা হয়।

নতুন করে সেখানে ২৮২ মিটারের একটি সেতু নির্মাণের জন্য ঠিকাদার নির্বাচন করা হয়েছে। বর্ষার পানি চলে গেলেই সেতুর নির্মাণকাজ শুরু করা হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network