বগুড়ায় অনুমোদনবিহীন ২ প্রতিষ্ঠান সিলগালা, ৯ লাখ টাকার মালামাল ধ্বংস

আপডেট: July 24, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

বগুড়ার কাহালুতে অনুমোদনবিহীন চানাচুর ফ্যাক্টরিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৯ লাখ টাকার মালামাল ধ্বংস করে চার কর্মচারীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার সকালে কাহালু উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুদুর রহমান প্রতিষ্ঠান দুটি অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় কাহালু উপজেলার মুরইল এলাকায় মোরসালিন ফুড প্রোডাক্টস নামের প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।

জানা গেছে, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) একটি দল অনুমোদনবিহীন ওই প্রতিষ্ঠানের সন্ধান পায়। এরপর বৃহস্পতিবার বিকেলে কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান বিএসটিআই এর প্রতিনিধি, র‌্যাব ও পুলিশ নিয়ে ওই প্রতিষ্ঠানে অভিযান চালায়।

অভিযানকালে দেখা যায়, অনুমোদনবিহীন চানাচুর, জুস, আইস ললিসহ বিভিন্ন পণ্য তৈরি এবং বাজারজাত করে আসছিল। অভিযানকালে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী সাজ্জাদ হোসেন পালিয়ে যান। পরে প্রতিষ্ঠানের ম্যানেজার রিতা আকতার, কর্মচারী কাউছার হোসেন, আব্দুল ওয়াহাব ও খায়রুল ইসলামকে আটক করা হয়। এ সময় প্রতিষ্ঠান থেকে অনুমোদনবিহীন নয় লাখ টাকার পণ্য জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতে আটক তিনজনকে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাস করে জেল দেয়া হয়। পরে আটকেরা জরিমানা দিয়ে মুক্তি পায়।

অপরদিকে সন্ধ্যার পর একই ভ্রাম্যমাণ আদালত কাহালু পৌরপাড়ায় একটি অনুমোদনবিহীন সেমাই কারখানার সন্ধান পান। পরে সেই কারখানা সিলগালা করে কারখানা মালিক আরিফুল হককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network