গাজীপুরে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ১০ , মোট আক্রান্তের সংখ্যা ৪১২৪

আপডেট: July 24, 2020

  • ফেইসবুক শেয়ার করুন
গাজীপুর প্রতিনিধি;: গাজীপুরে গত ২৪ ঘণ্টায় আরো ১০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো চার হাজার ১২৪ জনে। জেলায় এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই হাজার ৭২৩ জন। গত ২৪ ঘণ্টায় একজনসহ মোট মৃত্যু হয়েছে ৫১ জনের।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, নতুন আক্রান্তদের মধ্যে গাজীপুর সদরে চারজন, কালিয়াকৈরে চারজন এবং শ্রীপুরে দুইজন রয়েছেন। তবে কালীগঞ্জ ও কাপাসিয়ায় গত ২৪ ঘণ্টায় নতুন কোনো আক্রান্ত নেই।
 
জেলা সিভিল সার্জন মো. খায়রুজ্জামান শুক্রবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন।
 
তিনি জানান, একদিনে ৯১ জনের নমুনায় নতুন ১০ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ হাজার ৭২৩ জন। নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে ২৯ হাজার ৮৯৬ জনের।
  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network