নকল মাস্ককাণ্ডে ৩ দিনের রিমান্ডে শারমিন

আপডেট: July 25, 2020

  • ফেইসবুক শেয়ার করুন
আপডেট নিউজ ডেস্ক: নকল মাস্ক সরবরাহের দায়ে গ্রেফতার অপরাজিতা ইন্টারন্যাশনালের মালিক শারমিন জাহানের তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
শনিবার দুপুরে তাকে আদালতে হাজির করে তিন দিনের রিমান্ড আবেদন করা হয়। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলামের আদালত শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে নকল মাস্ক সরবরাহের দায়ে শারমিন জাহানের বিরুদ্ধে ২৩ জুলাই মামলা করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ।
মামলায় অভিযোগ করা হয়, বিএসএমএমইউ হাসপাতালে মাস্ক সরবরাহের অনুমতি পায় শারমিন জাহানের প্রতিষ্ঠান অপরাজিতা ইন্টারন্যাশনাল। কিন্তু প্রতিষ্ঠানটি নকল মাস্ক সরবরাহ করে। এই মাস্ক ব্যবহার করে চিকিৎসক ও রোগী ক্ষতির সম্মুখীন হয়েছেন। একই সঙ্গে নকল মাস্ক সরবরাহ করে প্রতিষ্ঠানটি বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছে।
 
গতকাল শুক্রবার রাতে শাহবাগের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। মামলা হওয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন।
  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network