শিরোনাম
বাকেরগঞ্জে ইমাম, মোয়াজ্জিন ও খাদেমদের সাথে এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত উজিরপুরে রাস্তার পাশ থেকে ৯ বস্তা সরকারি কম্বল উদ্ধার বাগেরহাটে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার কুয়াকাটায় জেলের জালে ৫৪ কেজির তবল মাছ, বিক্রি ৩৬ হাজারে শারীরিক প্রতিবন্ধী জহিরুলের মানবেতর জীবন,সমাজে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান ভোলার সাবেক এমপি জ্যাকবের দুর্নীতি অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য! ঘ‌নিষ্ঠ প্রকৌশলী বিপ্লবকে দুদকের তলব হুইলচেয়ারে এগিয়ে চলার স্বপ্ন, আমতলীর ৯ বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর মুখে হাসি জীবননগরে তদারকিমূলক অভিযান: হেনা কনজ্যুমার প্রোডাক্টসকে লাখ টাকা জরিমানা গাজীপুরে শেষ হয়নি সড়ক সংস্কারের কাজ, ধানের চারা রোপন করে প্রতিবাদ

উজিরপুরে  মন্দিরের জমি নিষ্পত্তি করে দিলেন  সংসদ সদস্য শাহে আলম

আপডেট: July 25, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

নাজমুল হক মুন্না,উজিরপুর ।।  বরিশালের উজিরপুর পৌর এলাকার দুই শত বছরের পুরানো ঐতিহ্যবাহী কেন্দ্রীয় কীর্তন আঙ্গিনা ও শ্রী শ্রী জয়গুরু আশ্রম এর দীর্ঘ দিনের জমিজমা নিয়ে দন্দ্বের নিষ্পত্তি করে দেন ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি,বরিশাল -২ আসনের সংসদ সদস্য  মো:শাহে আলম তালুকদার

স্থানীয় সূত্রে জানা যায়, শ্রী শ্রী জয়গুরু মন্দির স্থানীয় বণিক  মন্দির  নামে পরিচিত ছিল ১৯৬৫ সনে প্রথমে এই মন্দিরে কিছু সম্পত্তি বেদখল হয়ে যায় এরপর ১৯৮৬ সনে দ্বিতীয় বারের মতো  মন্দিরের  জমি  বেদখল হয়। মন্দির জমি নিয়ে স্থানীয়দের সাথে দীর্ঘদিনের বিরোধ চলছিল। আজ উভয় পক্ষের  দন্দ্বের অবসান হয়েছে। এ সময়  উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস.এম জামাল হোসেন মডেল থানার অফিসার ইনচার্জ জিয়াউল আহসান, মন্দির কমিটির সভাপতি বরুণ মিত্র,সাধারণ সম্পাদক শ্রী তপন,যুবলীগ নেতা মনু সিকদার, শ্রমিক লীগের যুগ্ন আহবায়ক শিপন মোল্লা । এরপরে বড়াকোঠা ইউনিয়ন মহাবিদ্যালয় পরিদর্শন ও ম্যানেজিং কমিটির সভায় সভাপতিত্ব করেন সংসদ সদস্য শাহে আলম তালুকদার সভায়। উপস্থিত ছিলেন অধ্যক্ষ  গোলাম মোর্শেদ, আ. ন. ম নেছার উদ্দিন, উপজেলা আ’লীগ সভাপতি এস.এম জামাল হোসেন, বশির উদ্দিন প্রমূখ। অনুষ্ঠান  শেষে শাহে আলম এম পি প্রতিষ্ঠানের উন্নয়ন ও সংস্কার কাজে শিক্ষাখাত থেকে ১০ লক্ষ টাকা এবং জেলা পরিষদের সদস্য এস. এম জামাল হোসেন জেলা পরিষদ থেকে ৫ লক্ষ টাকা অনুদান প্রদান করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network