চাঁদপুরের বিশিষ্ট সাংবাদিক ইকরাম চৌধুরীর মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থার শোক

আপডেট: August 8, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

 

নিজস্ব প্রতিবেদক।।   জাতীয় সাংবাদিক সংস্থার চাঁদপুর জেলার সাবেক সাধারণ সম্পাদক এবং চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি চ্যানেলআই এর স্টাফ রিপোর্টার, যুগান্তরের চাঁদপুর জেলা প্রতিনিধি, চাঁদপুর দর্পণ পত্রিকার সম্পাদক ও প্রকাশক চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার কৃতি সন্তান বিশিষ্ট সাংবাদিক ইকরামুল হক চৌধুরী আজ শনিবার ভোর আনুমানিক ৫টায় চাঁদপুরস্থ তার নিজবাড়ীতে ইন্তেকাল করেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। তিনি বেশ কিছুদিন যাবৎ হৃদরোগ এবং কিডনী সমস্যায় ভূগছিলেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দ।

সংস্থার সভাপতি মুহম্মদ আলতাফ হোসেন তাঁর শোক বার্তায় বলেন, ইকরামুল হক চৌধুরী একজন বিচক্ষণ সাংবাদিক ছিলেন। তার মৃত্যুতে চাঁদপুরবাসী একজন কৃতি সন্তানকে হারাল। সংস্থার সভাপতি মুহম্মদ আলতাফ হোসেন তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। অনুরূপ শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন সংস্থার কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটির সদস্য সচিব আবুল বাশার মজুমদার, সদস্য শাহজাহান মোল্লা, মো: আলমগীর গনি, মো: নূর ইসলাম, সাজ্জাদুল কবীর ও মো: কামরুল ইসলাম সহ সংস্থার ঢাকা মহানগর কমিটির শোক প্রকাশ।

শেখ মোঃ জাহিদ হাছান রাসেল
সাংগঠনিক সম্পাদক
জাতীয় সাংবাদিক সংস্থা ঢাকা মহানগর কমিটি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network