আপডেট: August 8, 2020
স্টাফ রিপোর্টার।। স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ই আগষ্ট ঘাতকের হামলায় শাহাদাতবরনকারী সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতি সভা বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের সকল মসজিদের ইমাম ও মন্দিরের পুরোহিতদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার মাহিলাড়া ডিগ্রি কলেজ হলরুমে ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন আওয়ামী লীগের যৌথ আয়োজনে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সৈকত গুহ পিকলু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন কবিরাজ, সাধারণ সম্পাদক আবুল কালাম মৃধা, উপজেলা আওয়ামী লীগ নেতা আবুল কালাম সিকদার প্রমুখ। সভায় ১৫ই আগষ্ট দিনব্যাপী ইউনিয়নের সকল মসজিদে কোরানখানী, মিলাদ মাহফিল, বিশেষ দোয়া মোনাজাত ও মন্দিরে প্রার্থনার সিদ্ধান্ত গ্রহন করা হয়।

