করোনা কেড়ে নিল আরও এক পুলিশ সদস্যের প্রাণ

আপডেট: August 11, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশ পুলিশের আরও এক সদস্যের মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।মৃত পুলিশ সদস্য এএসআই (সশস্ত্র) মোঃ দলিল উদ্দিন বিশ্বাস (৫৮), ঝিনাইদহ পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন। তার বাড়ি যশোর জেলার কোতয়ালি থানার নওদা গ্রামে।

করোনা আক্রান্ত হয়ে গত ২৫শে জুলাই রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হন তিনি। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। গতকাল দিবাগত রাতে করোনার সাথে যুদ্ধে হেরে গিয়ে তিনি মৃত্যুবরণ করেন।

বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ মরহুমের গ্রামের বাড়ি পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়েছে।

উল্লেখ্য, এ নিয়ে বর্তমান করোনাকালে বাংলাদেশ পুলিশের ৬৬ জন সদস্যের মৃত্যু হলো।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network