শিরোনাম
জীবননগরে ইয়াবা যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে গণসমাবেশে মাহামুদ সিকদারের শক্তির জানান গারুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মাওলানা নিজাম উদ্দিন খান বরিশালে এক সন্তানের পিতৃত্বের দাবি নিয়ে হাসপাতালে ভিন্ন ধর্মের ২ ব্যক্তি গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব

দেশে করোনায় একদিনে ৩২ জনের মৃত্যু, শনাক্ত ২০২৪, মোট প্রাণহানি ৩৬৫৭

আপডেট: August 16, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ ডেস্ক: কোভিড-১৯ মহামারীতে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছেন আরও ২০২৪ জন।এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩ হাজার ৬৫৭ জনে। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা এখন দুই লাখ ৭৬ হাজার ৫৪৯।রোববার করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৩১৫ জন। মোট সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ৫৮ হাজার ৯৫০ জন।

সারাদেশে সরকারি ও বেসকারি ব্যবস্থাপনায় ৮৭টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ৯ হাজার ৬৩৬টি। নমুনা পরীক্ষা করা হয়েছে ১০ হাজার ১৮টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১৩ লাখ ৫১ হাজার ৬৬৬টি।সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সবশেষ ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২৫ জন ও নারী ৭ জন।এই সময়ে শনাক্তের হার ২০ দশমিক ২০ ভাগ। মোট শনাক্তের হার ২০ দশমিক ২৪ ভাগ।

দেশে প্রথম করোনাভাইরাস রোগী শনাক্ত হয় ৮ মার্চ। এর ১০ দিন পর দেশে প্রথম মৃত্যু হয় কোভিড-১৯ এ।গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে করোনা ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপী। এই ভাইরাস বিশ্বের ২১৩ টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এটিকে বৈশ্বিক মহামারী ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network