শিরোনাম
উজিরপুরে প্রায় ১০ কোটি টাকায় দৃষ্টিনন্দন সেতু, দেখতে প্রতিদিনই ভিড় আমতলীতে গাঁজা ও ইয়াবাসহ মা ছেলে গ্রেফতার! সুমন হত্যাকারীদের কাউকেই ছাড় দেয়া হবেনা, বিচার নিশ্চিত করা হবে: কামরুল হাসান রুবেল এভাবে আর কোনো পুলককে গণমাধ্যম অঙ্গন থেকে হারাতে চাই না: আহমেদ আবু জাফর বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী মৃত্যুর আগে যা লিখেছিলেন সাংবাদিক পুলক চ্যাটার্জি চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি নূরুল ইসলাম নয়ন সাংবাদিক চাষী রমজানের রোগমুক্তি কামনায় জীবননগর প্রেসক্লাবে দোয়া মাহফিল

ভারতের পররাষ্ট্র সচিব শ্রিংলা ঢাকায়

আপডেট: August 18, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: ঝটিকা সফরে আজ মঙ্গলবার দুপুরে ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা। গত মার্চের পর ভারতের বিদেশ সচিবের এটি দ্বিতীয় ঢাকা সফর। খবর ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের। গত সপ্তাহে মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক নিয়ে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই আলোচনার সময়ে তিনি বাংলাদেশ ও নেপালের সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রাখার ওপর জোর দেন। এরপরই ভারতীয় বিদেশ সচিবের ঢাকার আসার বিষয়টি নিশ্চিত হয় বলে খবর।

প্রতিবেদনে বলা হয়, প্রশাসন সূত্রে জানা গেছে, আজ ঢাকায় এসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন হর্ষ বর্ধন শ্রিংলা। এর পাশাপাশি দেখা করবেন পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গেও। এছাড়া তার বৈঠক করার কথা রয়েছে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে।

জনস্বাস্থ্যের ঝুঁকি মোকাবিলার ক্ষেত্রে বাংলাদেশকে যত বেশি সম্ভব সহযোগিতা করার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে ভারত। এর মাধ্যমে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে নিজেদের অবস্থান আরও সুসংহত করা সম্ভব বলে মনে করছে দিল্লি। বিশ্বজুড়ে করোনা ভাইরাসের সংক্রমণের এই সময়টাতে দুই নিকট প্রতিবেশীর মধ্যে সব ধরনের যোগাযোগব্যবস্থা অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। এর ফলে পণ্য সরবরাহ ব্যবস্থায় যে ব্যাঘাত ঘটেছিল তা দূর করতে দুই দেশই নতুন নতুন পদক্ষেপ নিয়েছে। গত ৬ মাসে দুই পক্ষের অনেকগুলো বৈঠক স্থগিত হলেও বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত রাখার নানা উদ্যোগ নেওয়া হয়েছে। দুই প্রধানমন্ত্রী একাধিকবার ফোনে কথাও বলেছেন।

সূত্রের খবর, সামগ্রিকভাবে করোনা ভাইরাসের তাণ্ডব রুখতে একে অন্যকে কীভাবে সহযোগিতা করছে এবং ভবিষ্যতেও করবে তা নিয়ে এবার আলোচনা করবে হর্ষ বর্ধন শ্রিংলা। পাশাপাশি দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয়েও কথা হবে বলে জানা গেছে।

সূত্র: সংবাদ প্রতিদিন

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network