শিরোনাম
জীবননগরে ইয়াবা যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে গণসমাবেশে মাহামুদ সিকদারের শক্তির জানান গারুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মাওলানা নিজাম উদ্দিন খান বরিশালে এক সন্তানের পিতৃত্বের দাবি নিয়ে হাসপাতালে ভিন্ন ধর্মের ২ ব্যক্তি গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব

ঝিনাইদহে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি

আপডেট: August 24, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করা হয়েছে বলে জানা গেছে।রোববার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার কাশিপুর গ্রামে বিকাশ এজেন্ট ব্যবসায়ী মেহেদী হাসান বাপ্পির বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় মেহেদী হাসান বাপ্পির বাবা ও মাকে মারধর করা হয়েছে।

মেহেদী হাসান বাপ্পির বাবা শহিদুল ইসলাম জানান, রাত ৩টার দিকে ৭-৮ জনের একটি দল তালা ভেঙে ঘরের মধ্যে প্রবেশ করে আমাদের দুজনকে মারধর শুরু করে। এর পর মুখ চেপে ধরে হাত-পা বেঁধে ফেলে অস্ত্রের মুখে জিম্মি করে।তিনটি ঘরে থাকা প্রায় তিন লাখ ২০ হাজার টাকা ও ১৭ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায় ডাকাতরা।মেহেদী হাসান বাপ্পি বলেন, আমি ও আমার স্ত্রী বাড়িতে ছিলাম না। এ সুযোগে ডাকাতির ঘটনা ঘটেছে। বাড়িতে থাকা আমার ব্যবসার তিন লাখ ২০ হাজার ও ১৭ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায় তারা।

কালীগঞ্জ থানার ওসি মুহা. মাহফুজুর রহমান মিয়া জানান, ডাকাতির খবর জানা নেই। খোঁজ নিয়ে দেখছি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network