গণপরিবহনে আগের ভাড়ায় ফেরার সিদ্ধান্ত শিগগিরই: সেতুমন্ত্রী
আপডেট: August 25, 2020
ফেইসবুক শেয়ার করুন
গণপরিবহনে আগের ভাড়ায় ফেরার সিদ্ধান্ত শিগগিরই: সেতুমন্ত্রী
আপডেট:
Photo Card
Preview
গণপরিবহনে আগের ভাড়ায় ফেরার সিদ্ধান্ত শিগগিরই: সেতুমন্ত্রী
আপডেট নিউজ ডেস্ক: জনস্বার্থে এবং বিদ্যমান পরিস্থিতি বিবেচনা করে শর্ত সাপেক্ষে গণপরিবহনের আগের ভাড়ায় ফিরে যাওয়ার বিষয়টি সরকার চিন্তাভাবনা করছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।মঙ্গলবার কুমিল্লা জোন, বিআরটিএ এবং বিআরটিসির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান। সেতুমন্ত্রী বলেন, পরিবহনে মাস্ক পরিধান শতভাগ বাধ্যতামূলক করা হবে এবং দাঁড়িয়ে কোনোভাবেই যাত্রী নেয়া যাবে না। যাত্রীদের সিটে বসে ভ্রমণ করতে হবে। মালিক-শ্রমিকদের সঙ্গে আলোচনা করার পর এ বিষয়ে প্রধানমন্ত্রী এবং কেবিনেট সচিবের সঙ্গে কথা বলে দ্রুত সিদ্ধান্ত জানিয়ে দেয়া হবে বলে জানান তিনি।মন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে গণপরিবহনে আগের ভাড়ায় ফিরে যাওয়ার সিদ্ধান্তও আসতে পারে।
আপডেট নিউজ ডেস্ক: জনস্বার্থে এবং বিদ্যমান পরিস্থিতি বিবেচনা করে শর্ত সাপেক্ষে গণপরিবহনের আগের ভাড়ায় ফিরে যাওয়ার বিষয়টি সরকার চিন্তাভাবনা করছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।মঙ্গলবার কুমিল্লা জোন, বিআরটিএ এবং বিআরটিসির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।
সেতুমন্ত্রী বলেন, পরিবহনে মাস্ক পরিধান শতভাগ বাধ্যতামূলক করা হবে এবং দাঁড়িয়ে কোনোভাবেই যাত্রী নেয়া যাবে না। যাত্রীদের সিটে বসে ভ্রমণ করতে হবে।
মালিক-শ্রমিকদের সঙ্গে আলোচনা করার পর এ বিষয়ে প্রধানমন্ত্রী এবং কেবিনেট সচিবের সঙ্গে কথা বলে দ্রুত সিদ্ধান্ত জানিয়ে দেয়া হবে বলে জানান তিনি।মন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে গণপরিবহনে আগের ভাড়ায় ফিরে যাওয়ার সিদ্ধান্তও আসতে পারে।