২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

শিরোনাম
হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীর ব্যাগ থেকে ৩৪ হাজার টাকা উধাও খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযান: সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার তালতলী সিডিপির উদ্যোগে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক আন্দোলন অপরিহার্য: রেজাউল কবির ক্রিশ্চিয়ানো রোনালদোর শেষ বিশ্বকাপকে ঘিরে ভক্তদের মিলনমেলা তালতলীতে কারিতাসের সংলাপ প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত মুসলিম দেশগুলো নিয়ে জোট গড়তে চায় ইরান ওয়ালটন প্লাজার উদ্যোগে খাগড়াছড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প, অর্ধশতাধিক রোগীর চিকিৎসাসেবা পাথরঘাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ক্ষতি ১৫ লাখ টাকা

আর ফুটপাত নয়, এবার রাজপথে নামার হুঁশিয়ারি রিজভীর

আপডেট: আগস্ট ২৬, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ ডেস্ক: সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সাবেক ছাত্রদল নেতা ইসহাক সরকারকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। মুক্তি বাধাগ্রস্ত হলে আর ফুটপাত নয়, এবার রাজপথে ব্যারিকেড তৈরি করব।ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকারের নিঃশর্ত মুক্তির দাবিতে নয়াপল্টনে আয়োজিত মানববন্ধনে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী আপনি তো ক্ষমতায় টিকে আছেন বন্দুকের নলের জোরে। বন্দুকও অনেক সময় কাজ করে না, অকার্যকর হয়ে যায় জনগণের শক্তির কাছে।’

বিএনপি মুখপাত্র বলেন, ‘ইসহাক সরকার কী অপরাধ করেছে যে ওর নামে ৩০০টি মামলা। সে তো ফরিদপুরে ছাত্রলীগ নেতার মতো টাকা পাচার করেনি। সে তো খালেদ, শামীম ও সম্রাটের মতো ক্যাসিনো ব্যবসা করেনি। কেন আজও দুই বছরের অধিককাল সে কারাগারে?’

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, ‘ইসহাক সরকারকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। এই মুক্তি যদি বাধাগ্রস্ত হয় আর ফুটপাত নয়, এবার রাজপথে এমন ব্যারিকেড তৈরি করব আপনি আর ক্ষমতায় থাকতে পারবেন না।’এ সময় ১৫ ও ২১ আগস্ট হামলার সঙ্গে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জড়িয়ে বক্তব্য দেওয়ায় প্রধানমন্ত্রীর সমালোচনা করে রিজভী।তিনি প্রশ্ন রেখে বলেন, প্রধানমন্ত্রীর মনের ইচ্ছা কী আপনারা জানেন? ওনার মনের ইচ্ছা- আমি যা বলব ওইটা বিশ্বাস করতে হবে।  ওনার বিরুদ্ধে কেউ কথা বললে ডিজিটাল নিরাপত্তা আইন, বিচারবহির্ভূত হত্যা-গুম একটার পর একটা কর্মসূচি সাজিয়ে রেখেছেন।

ফেনী জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রিয়াদের গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়ে বিএনপির এ নেতা বলেন, ‘ছাত্রদল নেতার অপরাধ হচ্ছে- দেশের এই করোনাকালীন সময়ে বন্যা দুর্যোগের কাছে ত্রাণ নিয়ে যাচ্ছেন।’এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, মৎস্যজীবী দলের সদস্য সচিব আবদুর রহিম প্রমুখ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network