শিরোনাম
জীবননগরে ইয়াবা যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে গণসমাবেশে মাহামুদ সিকদারের শক্তির জানান গারুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মাওলানা নিজাম উদ্দিন খান বরিশালে এক সন্তানের পিতৃত্বের দাবি নিয়ে হাসপাতালে ভিন্ন ধর্মের ২ ব্যক্তি গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব

রশিতে বেঁধে মা-মেয়েকে নির্যাতন: সেই চেয়ারম্যান আত্মগোপনে

আপডেট: August 27, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক::কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাংয়ে মা-মেয়েকে রশি দিয়ে বেঁধে নির্যাতনের ঘটনায় মামলার প্রধান আসামি আলোচিত হারবাং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিরানুল ইসলামের খোঁজে মাঠে নেমেছে পুলিশ।

গত মঙ্গলবার বিকেলে নির্যাতনের ঘটনায় চেয়ারম্যানকে প্রধান আসামি করে চকরিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় চেয়ারম্যানসহ অজ্ঞাত ২৫-৩০ জনকে আসামি করা হয়েছে। মামলা হওয়ার পর থেকে চেয়ারম্যান মিরানুল আত্মগোপনে রয়েছেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, ‘এজাহার নামীয় তিনজনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে। চেয়ারম্যানসহ অপর আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে।

উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে গরু চুরির অপবাদ দিয়ে মা, মেয়ে ও ছেলেসহ পাঁচজনকে রশি দিয়ে বেঁধে মারধর করে হারবাং ইউনিয়নের পহরচাঁদা এলাকার স্থানীয় লোকজন। পরে তাদের কোমরে রশি দিয়ে বেঁধে রাস্তায় ঘুরিয়ে ইউনিয়ন পরিষদে নিয়ে গেলে দ্বিতীয় দফায় আবারও মারধর করে চেয়ারম্যান মিরানুল ইসলাম। পরে তাদের আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network