জ্বালানি মন্ত্রণালয়: ভুয়া উপসচিব এখন কারাগারে

আপডেট: August 30, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

বরগুনায় জ্বালানি মন্ত্রণালয়ের উপ-সচিব (ভুয়া) পরিচয় দেয়ায় দুলাল নামের এক প্রতারককে আটক করেছে বরগুনা পুলিশ। সে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার ৩নং চরদোয়ানী ইউনিয়নের দক্ষিণ জ্ঞানপাড়ার মৃত সুলতান হাওলাদারের ছেলে।

জানা গেছে, শনিবার দুপুরে দুলাল বরগুনা পুলিশ সুপারের কার্যালয়ে এসে নিজেকে জ্বালানি মন্ত্রণালয়ের উপ-সচিব পরিচয় দেন এবং একটি মামলা তদবির করার বিষয়ে আলোচনা করেন। প্রতারক দুলাল বিভিন্ন সময় নিজেকে সচিব পরিচয় দিয়ে বিভিন্ন অপকর্ম বিভিন্ন সময় থানায় ফোন দিয়ে নিজেকে সচিব পরিচয় দিয়ে তদবির করতেন এ বিষয়ে দুলাল নিজ মুখেই স্বীকার করছেন।

একপর্যায়ে, পুলিশ সুপারের বিষয়টি সন্দেহ হলে, পুলিশ সুপার এই ব্যক্তি সম্পর্কে খোঁজখবর নেন। পরে পুলিশ সুপার কার্যালয় থেকে সটকে পড়ার চেষ্টাকালে পুলিশ তাকে আটক করে।

বরগুনা (সদর) অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলী বলেন, প্রতারক দুলালের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network