গাজীপুরে অজ্ঞাত নারীর গলাকাটা লাশ উদ্ধার

আপডেট: August 30, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

গাজীপুর প্রতিনিধি:: গাজীপুর মেট্রোপলিটন এলাকায় কোনাবাড়ি থানা পুলিশ রোববার ভোরে অজ্ঞাত এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে।কোনাবাড়ি থানার এসআই শাখাওয়াত ইমতিয়াজ জানান, দেওয়ালিয়াবাড়ি এলাকার প্রবাসী আনোয়ার হোসেনের বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে দুর্গন্ধ পেয়ে ভাড়াটিয়ারা কেয়ারটেকার সুমনকে জানায়। পরে এটি খুলে ভিতরে বস্তা দেখে পুলিশে খবর দেয়া হয়।

এস আই শাখাওয়াত ইমতিয়াজ জানান, বস্তার ভিতর নারীর গলাকাটা লাশ পাওয়া যায়। ধরণা করা হচ্ছে ৬-৭ দিন আগে ওই নারীটিকে হত‌্যা করা হয়েছে। নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ২২ বছর।

তিনি আরো জানান, ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডি‌কেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network