শিরোনাম
জীবননগরে ইয়াবা যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে গণসমাবেশে মাহামুদ সিকদারের শক্তির জানান গারুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মাওলানা নিজাম উদ্দিন খান বরিশালে এক সন্তানের পিতৃত্বের দাবি নিয়ে হাসপাতালে ভিন্ন ধর্মের ২ ব্যক্তি গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব

শ্রীমঙ্গলে কলেজ ছাত্রের লাশ উদ্ধার

আপডেট: August 30, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিখোঁজের একদিন পর চা বাগান থেকে স্বাক্ষর দেব (১৭) নামে এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।রোববার সকাল সাড়ে ৬টায় পুলিশ লাশটি উদ্ধার করে উপজেলার লাখাই ছড়া চা বাগান থেকে। নিহত স্বাক্ষর দেব উপজেলার ভাড়াউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যাণ দেবের ছেলে। সে শ্রীমঙ্গল সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকালে স্বাক্ষর দেব তার মাকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল। এদিন বিকালে তার মোবাইল ফোনে একটা কল আসলে সে তার মাকে বলে ‘একটু বাহির থেকে আসছি, তোমাকে পরে নিয়ে যাবো মা’।

এ কথা বলে সে বাসা থেকে বাইরে যায়। কিছুক্ষণ পর তার মা তার নাম্বারে কল করলে অন্য একজন ফোন রিসিভ করে।এ সময় তার মা স্বাক্ষর কোথায় জানতে চাইলে অপর প্রান্ত থেকে অপচিত একজন বলে স্বাক্ষর কে? স্বাক্ষর নামে এখানে কেউ নেই।

এর পর থেকে তাকে আর ফোনে পাওয়া যায়নি। শনিবার বিকাল থেকে তাকে খোঁজাখোঁজি শুরু হয়। কিন্তু স্বাক্ষরকে আর পাওয়া যায়নি। রোববার সকালে লাখাই ছড়া চা বাগানে তার লাশ পাওয়া যায়।শ্রীমঙ্গল থানার ওসি আব্দুছ ছালেক যুগান্তরক জানান, স্বাক্ষর দেকের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, তবে মৃতদেহের পাশে ফান্টার দুটি বোতল পাওয়া গেছে।চেতনানাশক পানীয় খাইয়ে অচেতন করে পরে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।তিনি আরও বলেন, খুনিদের ধরতে পুলিশি তৎপরতা জোড়দার করা হয়েছে, আশা করি খুব দ্রুত জড়িতদের গ্রেফতার করা যাবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network