আপডেট: September 7, 2020
উজিরপুরে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায়
নাজমুল হক মুন্না :: বরিশালের উজিরপুরে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ননদ ভাবীসহ আহত তিনজন ।৭ সেপ্টেম্বর উজিরপুর মডেল থানায় ৯ জনকে আসামি করে অভিযোগ দায়ের । ভুক্তভোগী ও অভিযোগ সুত্রে জানাগেছে উপজেলার বামরাইল ইউনিয়নের ভরসাকাঠী গ্রামের সেকান্দার আলীর পুত্র মিজানুর রহমান বাচ্চুর সাথে দীর্ঘদিন যাবত জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল।এরই ধারাবাহিকতায় গত ৬ সেপ্টেম্বর সকালে ১০ টার দিকে পূর্ব পরিকল্পিত ভাবে বিরোধীয় সম্পত্তিতে মামলার উল্লেখিত আসামিরা ঘর উত্তোলন করে জমি দখলের চেষ্টা চালায় ,এতে বাধা প্রদান করলে বিবাদীরা দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালিয়ে ভাঙচুর পিটিয়ে জখম করে। আহতদের ডাকচিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে তাদের উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে । এবিষয়ে উজিরপুর মডেল থানার উপপরিদর্শক (ডিউটি অফিসার) জসিমউদ্দিন অভিযোগ প্রাপ্তি নিশ্চিত করে বলেন উর্ধ্বতন কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

