শিরোনাম
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে অবাঞ্চিত বন-জঙ্গল, ময়লা-আবর্জনা অপসারণ খয়রাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার করে চত্বরে বালু ভরাট করলেন হিউমিনিটি এন্ড স্পোর্টস এলাইন্স সামাজিক সংগঠন খুলনায় বিদেশি পিস্তলসহ যশোরের শীর্ষ সন্ত্রাসী রিফাত আটক পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫ সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ’র উপজেলা শাখার সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক শাহিন জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল মেহেন্দিগঞ্জে চরাঞ্চলে নদীর বুকে ভাসমান হাসপাতাল, মিলবে বিনামূল্যে উন্নত চিকিৎসা গৌরনদীতে রিনিউএবল এলার্জি সোলার সিস্টেম নিয়ে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময়ে সভা অনুষ্ঠিত ভোলায় স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে স্বামী গ্রেপ্তার

বাহরাইনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৪ প্রবাসী বাংলাদেশি নিহত

আপডেট: October 20, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ ডেস্ক:: বাহরাইনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৪ প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।  এ সময় আহত হয়েছেন আরও ২ সহোদর। সোমবার স্থানীয় সময় আনুমানিক দুপুর আড়াইটায় হামেলা নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৩ জনের পরিচয় পাওয়া গেছে।

নিহত ৩ হলেন- কুমিল্লা সদরের মোহাম্মদ এলাহি, বরিশালের ঝালকাঠির রমজান ও টাঙ্গাইলের মধুপুরের চান মিয়া, তবে অপরজনের পরিচয় জানা যায়নি। এছাড়া গুরুতর অবস্থায় কুমিল্লার দুই সহোদর শহিদুল ইসলাম ও এনায়েতকে স্থানীয় বিডিএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের স্থানীয় সালমানিয়া মেডিকেল কমপ্লেক্সে রাখা হয়েছে।

প্রতিবেশী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আহত ২ জনসহ ৬ জনের মধ্যে ৫ জনই একই কোম্পানিতে কাজ করতেন। তারা রাজধানী মানামায় বাস করতেন। ঘটনার দিন কাজ থেকে ঘরে ফেরার সময় প্রাইভেটকারের চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার রং সাইডে গেলে পেছন থেকে গাড়ি সজোরে ধাক্কা দেয়। ফলে গাড়ি দুটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয় ও দুই সহোদর গুরুতর আহত হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network