শিরোনাম
জীবননগরে ইয়াবা যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে গণসমাবেশে মাহামুদ সিকদারের শক্তির জানান গারুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মাওলানা নিজাম উদ্দিন খান বরিশালে এক সন্তানের পিতৃত্বের দাবি নিয়ে হাসপাতালে ভিন্ন ধর্মের ২ ব্যক্তি গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব

রাজধানীতে ডাস্টবিনের পাশে ময়লার বালতিতে শিশুর লাশ!

আপডেট: October 20, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: রাজধানীর হাজারীবাগ থানার ৫৩ এনায়েতগঞ্জ লেনের একটি বাসার সামনের ডাস্টবিনের কাছে ময়লার বালতি থেকে আনুমানিক দেড় বছরের একটি কন্যা শিশুর লাশ উদ্ধার করেছে হাজারীবাগ থানা পুলিশ। প্রাথমিকভাবে তার নাম-পরিচয় জানতে পারেনি পুলিশ।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। লাশের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজিদুর রহমান সাজিদ বলেন, ‘শিশুটিকে এই এলাকার কেউ চিনতে পারছে না। একটি ডাস্টবিনের কাছে ময়লার বালতিতে করে লাশ ফেলে রাখা হয়েছে। আমরা ধারণা করছি, শিশুটিকে অন্য কোথাও মেরে এখানে ফেলে রেখে গেছে। শিশুটির বয়স এক থেকে দেড় বছর হবে।’

শিশুটির পরিচয় ও খুনিকে শনাক্ত করতে পুলিশ এরই মধ্যে ওই এলাকার দুটি সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে। এ বিষয়ে আশপাশের কয়েকজনকে জিজ্ঞাসাবাদ চলছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network