দলবেঁধে ধর্ষণের পর দুর্বৃত্তরা চাইলো ৫০ হাজার টাকা

আপডেট: October 22, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: গাজীপুরের কাশিমপুরে কারখানার থেকে বাসায় ফেরার পথে রাস্তা থেকে তুলে নিয়ে এক পোশাক শ্রমিককে দলবেঁধে ধর্ষণ করেছে দুর্বৃত্তরা।

বুধবার (২১ অক্টোবর) রাতে কাশিমপুরের সারদাগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিচার দাবী করে আজ বৃহস্পতিবার সকালে ওই পোশাক শ্রমিকের সহকর্মীরা কাশিমপুর থানার সামনে বিক্ষোভ করেছে।
ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আমিনুল ইসলাম, বায়েজিদ ও শাহাদত নামে তিনজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও কারখানার শ্রমিকরা জানান, গাজীপুর সিটি করপোরেশনের সারদাগঞ্জ এলাকার একটি পোশাক কারখানার এক নারী শ্রমিক গেল রাতে কারখানা ছুটির পর বাসায় ফিরছিলেন। পথিমধ্যে ৫/৬ জন যুবক তাকে জোরপূর্বক রাস্তা থেকে তুলে নেয়। পরে স্থানীয় স্কয়ার গেট এলাকার নির্জন স্থানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। পরে তার পরিবারের লোকজনের কাছে ফোনে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। বিষয়টি জানাজানি হলে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আমিনুল, বায়েজিদ এবং শাহাদতকে আটক করে।
গাজীপুর মেট্টোপলিটন কাশিমপুর থানার ওসি মাহবুব এ খুদা জানান, এ ঘটনায় জড়িত তিনজনকে আটক করা হয়েছে। বাকীদের আটকের চেষ্টা চলছে। ভুক্তভোগী নারী শ্রমিককে স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহম্মদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network