শিরোনাম
উজিরপুরে প্রায় ১০ কোটি টাকায় দৃষ্টিনন্দন সেতু, দেখতে প্রতিদিনই ভিড় আমতলীতে গাঁজা ও ইয়াবাসহ মা ছেলে গ্রেফতার! সুমন হত্যাকারীদের কাউকেই ছাড় দেয়া হবেনা, বিচার নিশ্চিত করা হবে: কামরুল হাসান রুবেল এভাবে আর কোনো পুলককে গণমাধ্যম অঙ্গন থেকে হারাতে চাই না: আহমেদ আবু জাফর বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী মৃত্যুর আগে যা লিখেছিলেন সাংবাদিক পুলক চ্যাটার্জি চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি নূরুল ইসলাম নয়ন সাংবাদিক চাষী রমজানের রোগমুক্তি কামনায় জীবননগর প্রেসক্লাবে দোয়া মাহফিল

দেশে করোনা রোগী ৪ লাখ ছাড়াল

আপডেট: October 26, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: কোভিড-১৯ ভাইরাসে দেশে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন ১ হাজার ৪৩৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।  এ নিয়ে দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা ৪ লাখ ছাড়াল। সোমবার দেশের সবশেষ করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন ১৫ জনের মৃত্যু হওয়ায় এ পর্যন্ত দেশে করোনায় প্রাণহানির সংখ্যা বেড়ে ৫ হাজার ৮১৮ দাঁড়িয়েছে।

সবশেষ ২৪ ঘণ্টায় ১ হাজার ৪৩৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।  এ নিয়ে আক্রান্ত বেড়ে ৪ লাখ ২৫১ জনে দাঁড়াল।

গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৪৯৩ জন। এ নিয়ে করোনার অভিশাপ থেকে মুক্ত হয়েছেন ৩ লাখ ১৬ হাজার ৬০০ জন রোগী। ১৩ হাজার ৭৫৮ টি নমুনা পরীক্ষা করা হয়েছে সবশেষ ২৪ ঘণ্টায়।

শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৭ দশমিক ৩২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৯ দশমিক ১০ শতাংশ।

গত বছরের ডিসেম্বরে চীনের উহান থেকে করোনাভাইরাসের উৎপত্তি।  বর্তমানে এটি বিশ্বের ২১৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।  ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারী ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বাংলাদেশে প্রথম করোনা রোগী ধরা পড়ে ৮ মার্চ।  প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network