গুজবে হত্যাকাণ্ড: ৫ আসামিকে ৩ দিন করে রিমান্ড মঞ্জুর
আপডেট: November 3, 2020
ফেইসবুক শেয়ার করুন
গুজবে হত্যাকাণ্ড: ৫ আসামিকে ৩ দিন করে রিমান্ড মঞ্জুর
আপডেট:
Photo Card
Preview
গুজবে হত্যাকাণ্ড: ৫ আসামিকে ৩ দিন করে রিমান্ড মঞ্জুর
অনলাইন ডেস্ক:: লালমনিরহাটের বুড়িমারীতে গুজবে হত্যাকাণ্ডের ঘটনায় ৫ আসামিকে ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার দুপুরে লালমনিরহাট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেড ফেরদৌসী বেগম এ আদেশ দেন। আসামিরা হলেন- রশিদুল ইসলাম, আশরাফুল, বায়েজিদ, মাসুম আলী ও শফিকুল ইসলাম। গত বৃহস্পতিবার লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারীতে মসজিদে কোরআন অবমাননার গুজবে রংপুরের সহিদুন্নবী জুয়েল নামের এক শিক্ষককে হত্যা করে লাশ আগুনে পুড়িয়ে দেয়। এ ঘটনায় প্রথমে ৫জন আটক হলে পুলিশ তাদের ৫ দিন করে রিমান্ড চেয়ে আদালতে আবেদন করে। আবেদনের প্রক্ষিতে আদালতের বিচারক ৩দিন রিমান্ড মঞ্জুর করে। ডিবি পুলিশের অফিসার ইনচার্জ ওমর ফারুক জানায়, এ হত্যার ঘটনায় এ পর্যন্ত ১৬জন আটক রয়েছে।...
অনলাইন ডেস্ক:: লালমনিরহাটের বুড়িমারীতে গুজবে হত্যাকাণ্ডের ঘটনায় ৫ আসামিকে ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার দুপুরে লালমনিরহাট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেড ফেরদৌসী বেগম এ আদেশ দেন। আসামিরা হলেন- রশিদুল ইসলাম, আশরাফুল, বায়েজিদ, মাসুম আলী ও শফিকুল ইসলাম।
গত বৃহস্পতিবার লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারীতে মসজিদে কোরআন অবমাননার গুজবে রংপুরের সহিদুন্নবী জুয়েল নামের এক শিক্ষককে হত্যা করে লাশ আগুনে পুড়িয়ে দেয়। এ ঘটনায় প্রথমে ৫জন আটক হলে পুলিশ তাদের ৫ দিন করে রিমান্ড চেয়ে আদালতে আবেদন করে। আবেদনের প্রক্ষিতে আদালতের বিচারক ৩দিন রিমান্ড মঞ্জুর করে।
ডিবি পুলিশের অফিসার ইনচার্জ ওমর ফারুক জানায়, এ হত্যার ঘটনায় এ পর্যন্ত ১৬জন আটক রয়েছে। বাকীদের পর্যায়ক্রমে রিমান্ড আবেদন করা হবে।