শিরোনাম
জীবননগরে ইয়াবা যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে গণসমাবেশে মাহামুদ সিকদারের শক্তির জানান গারুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মাওলানা নিজাম উদ্দিন খান বরিশালে এক সন্তানের পিতৃত্বের দাবি নিয়ে হাসপাতালে ভিন্ন ধর্মের ২ ব্যক্তি গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব

দুমকিতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, বৃদ্ধ গ্রেফতার

আপডেট: November 4, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

পটুয়াখালীর দুমকি উপজেলায় প্রতিবন্ধী এক কিশোরীকে (১৩) ধর্ষণের অভিযোগে শুভাষ চন্দ্র শীল (৬০) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার রাতে উপজেলার পাংগাশিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।জানা যায়, গত ২৫ অক্টোবর রাতে প্রতিবন্ধী কিশোরীকে বাড়িতে রেখে পরিবারের সবাই দুর্গাপূজা দেখতে যায়। এ সময় প্রতিবেশী শুভাষ চন্দ্র শীল একলা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে ওই কিশোরীকে।

পূজা শেষে বাড়ি ফেরার পর বিষয়টি জানতে পেরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের শরণাপন্ন হন। সুবিচারের নামে সময়ক্ষেপণ হলে অবশেষে কিশোরীর বাবা বাদী হয়ে গত বুধবার দুমকি থানায় একটি লিখিত অভিযোগ করেন।

মঙ্গলবার মামলার পর আসামি শুভাষ চন্দ্র শীলকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত আসামি শুভাষ চন্দ্র শীলের পরিবারের পক্ষ থেকে ষড়যন্ত্রমূলক সাজানো মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করা হচ্ছে।দুমকি থানার ওসি মেহেদী হাসান জানান, গ্রেফতার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। ওই প্রতিবন্ধী কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network