গাজীপুরে খেলনা দেয়ার কথা বলে শিশুকে ধর্ষণচেষ্টা, কিশোর কারাগারে

আপডেট: November 7, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

গাজীপুর মহানগরীর পূবাইলে খেলনা দেয়ার কথা বলে ৫ বছরের শিশু কন্যাকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক কিশোরকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।এ বিষয়ে শুক্রবার রাতে ওই শিশুটির মা বাদী হয়ে পূবাইল থানায় অভিযুক্ত কিশোরের বিরুদ্ধে একটি ধর্ষণচেষ্টার মামলা রুজু করেছেন।

অভিযুক্ত কিশোর জাহিদুল (১৪) রংপুর জেলার পীরগাছা থানার পাওডানা গ্রামের আমবার হোসেনের ছেলে। সে পূবাইলের হাড়িবাড়ির টেক এলাকার ফাতেমা বেগমের বাড়ির ভাড়াটিয়া।মামলা সূত্রে জানা যায়, শুক্রবার দৈনন্দিন কাজে ওই শিশুর মা-বাবা বাড়ির বাহিরে ছিলেন।এসময় পূবাইল থানার ৪১নং ওয়ার্ডের হাড়িবাড়ীরটেক এলাকায় ৫ বছরের শিশুকে খেলনা দেয়ার কথা বলে পাশের বাড়ির জাকির মিয়ার বাগানের ঝোঁপঝাড়ে নিয়ে ধর্ষণের চেষ্টা করে কিশোর জাহিদুল।

শিশুটির চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে জাহিদুল পালিয়ে যায়।

মামলার তদন্ত কর্মকর্তা পূবাইল থানার সাব-ইন্সপেক্টর জামিল উদ্দীন রাসেদ জানান, মেডিকেল পরীক্ষার জন্য শিশুটিকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে গ্রেফতার জাহিদকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network