শিরোনাম
জীবননগরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা, যুবকের করুণ মৃত্যু আমতলীতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত উজিরপুরে জিপিএ-৫ প্রাপ্ত ৬০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা আমতলীতে গ্রামীণ ব্যাংকের শাখায় দুর্বৃত্তদের আগুন আগুন ও ককটেল নিক্ষেপকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার: নুর বাকেরগঞ্জে সরকারি নির্দেশনার পরও কলেজে পালিত হয়নি বিপ্লব ও সংহতি দিবস চরাদী ইউনিয়নকে মাদকমুক্ত, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার চেয়ারম্যান পদপ্রার্থী কামাল হোসেন খানের বাকেরগঞ্জে বিএনপি নেতা ওবায়দুলের অব্যাহতির আদেশ প্রত্যাহার উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান

চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৯ জন দগ্ধ

আপডেট: November 9, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: চট্টগ্রামে গ্যাস লাইনের বিস্ফোরণে ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৯ জন দগ্ধ হয়েছেন। রোববার দিবাগত রাতে নগরের আকবর শাহ থানাধীন উত্তর কাট্টলি এলাকার মরিয়ম ভবনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। দগ্ধরা হলেন- মিজানুর রহমান (৪২), সাইফুল ইসলাম (২৫), বিবি সুলতানা (৩৬), মানহা (২), মাহের (৮), পেয়ারা বেগম (৬৫), রিয়াজ (২২), জাহান (২১) ও সুমাইয়া (১৮)। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন বার্ন ইউনিটে কর্তব্যরত চিকিৎসকরা।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আলাউদ্দিন গণমাধ্যমকে বলেন, ৯ জনকে দগ্ধ অবস্থায় চমেক হাসপাতালে আনা হয়েছে। দগ্ধ সবার শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে।

আকবর শাহ থানার ওসি মো. জহির হোসেন জানান, মধ্যরাতে নগরের আকবর শাহ থানার উত্তর কাট্টলী এলাকায় চারতলা একটি বাসায় গ্যাসলাইনের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এ সময় আগুনে ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৯ জন দগ্ধ হয়। তাৎক্ষণিক তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network