শিরোনাম
কলসকাঠীতে আদর্শ যুব সমাজ গঠনে যুবকদের ভূমিকা শীর্ষক আলোচনা ও ক্রীড়া সামগ্রী বিতরণ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের প্রধানমন্ত্রীর সংবর্ধনা শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে উজিরপুরে সিআরএসএসের উদ্যোগে মতবিনিময় বরিশালে স্ক্যান সিমেন্টের নতুন ডিপোর উদ্বোধন গৌরনদীতে সংবাদ প্রকাশের ‘দায়’ চাপিয়ে সাংবাদিককে হুমকি, থানায় সাধারণ ডায়েরি বাকেরগঞ্জে ঘূর্ণিঝড় প্রস্তুতি ও আগাম প্রস্তুতিমূলক মাঠ মহড়া বরিশালে স্ত্রীর হাতে স্বামী খুন মানবতাবিরোধী অপরাধ : ওবায়দুল কাদের ও আরাফাতসহ ৭ আসামির মৃত্যুদণ্ড নাজিরপুরে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক, গণপিটুনি দিয়ে পুলিশে দিল এলাকাবাসী

এএসপির মৃত্যুতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট: November 11, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: রাজধানীর আদাবরে মাইন্ড এইড মানসিক হাসপাতালে চিকিৎসার নামে নির্যাতনের ঘটনায় এএসপি আনিসুলের মৃত্যুর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ বুধবার (১১ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অনিয়মের বিরুদ্ধে অভিযুক্ত হাসপাতালে অভিযান চলমান, সেক্ষেত্রে স্বাস্থ্য অধিদপ্তরকে অবহিত করা হবে।

গত ৯ নভেম্বর রাজধানীর আদাবরের মাইন্ড এইড নামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে এসে হাসপাতাল কর্মীদের মারধরে মৃত্যু হয় বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার মোহাম্মদ আনিসুল করিমের।

হাসপাতালের অ্যাগ্রেসিভ ম্যানেজমেন্ট কক্ষের ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজ থেকে দেখা যায়, হাসপাতালে ৬-৭ কর্মী টেনেহিঁচড়ে ওই কক্ষের মধ্যে নিয়ে আসে আনিসুলকে। সেখানে তাকে কয়েকজন চেপে ধরে রাখতে দেখা যায়। একই সঙ্গে কয়েকজনকে তাকে কনুই দিয়ে আঘাত করতে থাকেন। দীর্ঘক্ষণ নিস্তেজ হয়ে পড়ে থাকলেও আনিসুলের চিকিৎসার ব্যাপারে কেউ কোনো পদক্ষেপ নেননি। পরে তাকে শ্যামলী জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network