শিরোনাম
জীবননগরে ইয়াবা যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে গণসমাবেশে মাহামুদ সিকদারের শক্তির জানান গারুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মাওলানা নিজাম উদ্দিন খান বরিশালে এক সন্তানের পিতৃত্বের দাবি নিয়ে হাসপাতালে ভিন্ন ধর্মের ২ ব্যক্তি গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব

চিপস-ঝালমুড়ির প্যাকেটে ৯ হাজার পিস ইয়াবা, গ্রেফতার ২

আপডেট: November 16, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

 

অনলাইন ডেস্ক:: কক্সবাজার শহরে চিপস ও ঝালমুড়ির প্যাকেটে করে অভিনব পাচারকালে ৯ হাজার ২৩৯ পিস ইয়াবা উদ্ধার করেছেন জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সদস্যরা। এ সময় রাশেদুল কবির ও মো. হাসান নামে দুই পাচারকারীকে গ্রেফতার করা হয়।রোববার রাত ৮টার দিকে অভিযান চালিয়ে কক্সবাজার শহরের হলিমোড় থেকে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতার রাশেদুল কবির ও মো. হাসান টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের মণ্ডলপাড়া এলাকার বাসিন্দা।জেলা ডিবি পুলিশের এসআই মোল্লা জুয়েল আহমদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে চিপস ও ঝালমুড়ির প্যাকেটে করে অভিনব কৌশলে ইয়াবাপাচারের খবর পেয়ে অভিযানে নামে ডিবি পুলিশ।

এ সময় একটি অটোবাইকে সরবরাহকালে ছদ্মবেশ ধরে আনা ইয়াবাবাহী ঝালমুড়ি ও চিপস চালানটি জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত দুজনকে আটক করা হয়। আটকদের স্বীকারোক্তি মোতাবেক তাদের বহনকারী চিপস-ঝালমুড়ির প্যাকেটের থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।ঘটনাস্থলেই জনসম্মুখে গণনা করে পাওয়া যায় ৯ হাজার ২৩৯ পিস ইয়াবা।আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট আইনে মামলা করে তাদের থানায় সোপর্দ করার প্রস্তুতি চলছে

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network