বগুড়ার শেরপুরে বাসচাপায় ব্যাটারিচালিত ভ্যানের তিন যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুজন। রোববার দুপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে উপজেলার ধনকুণ্ডি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- শেরপুর উপজেলার আব্দুল হাই, আল-আমিন ও সুলতান নামে এক শিশু। শেরপুর থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, যাত্রী নিয়ে ভ্যানটি উপজেলার চান্দাকোণার দিকে যাচ্ছিল। ধনকুণ্ডি এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি বাস ওই ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিন ভ্যানযাত্রী নিহত হন। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর বাসটি পালিয়ে গেছে।
বগুড়ার শেরপুরে বাসচাপায় ব্যাটারিচালিত ভ্যানের তিন যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুজন।
রোববার দুপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে উপজেলার ধনকুণ্ডি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- শেরপুর উপজেলার আব্দুল হাই, আল-আমিন ও সুলতান নামে এক শিশু।
শেরপুর থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, যাত্রী নিয়ে ভ্যানটি উপজেলার চান্দাকোণার দিকে যাচ্ছিল। ধনকুণ্ডি এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি বাস ওই ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিন ভ্যানযাত্রী নিহত হন। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর বাসটি পালিয়ে গেছে।