বরিশালে স্বামীর বিরুদ্ধে প্রতারণার মামলা করে হুমকির মুখে স্ত্রী

আপডেট: November 28, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশালে হিজলায় সোনিয়া আক্তার নামে এক তরুণী প্রতরণার শিকার হয়ে স্বামীর বিরুদ্ধে মামলা করে প্রতিনিয়ত জীবননাশের হুমকি পাচ্ছেন। উপজেলার স্থানীয় বরজালিয়া ইউনিয়নের রেজাউল ইসলাম রিয়াজ এ হুমকি দিচ্ছেন।

বরিশাল আদালতের বিচারকের নির্দেশে হিজলা উপজেলা মহিলা বিষয়ক অধিদফতরের এক কর্মকর্তা মামলাটি তদন্ত করছেন। গত ৮ নভেম্বর প্রতারক স্বামীর বিরুদ্ধে বরিশাল নারী ও শিশু দমন ট্রাইব্যুনালে মামলাটি করেন স্ত্রী সোনিয়া।

মামলা সূত্রে জানা যায়, রেজাউল ইসলাম রিয়াজ গত জুলাই মাসে একই গ্রামের আবুল হোসেন রাঢ়ীর মেয়ে সোনিয়া আক্তারকে গোপনে বিয়ে করেন। শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় কাজী অফিসের মাধ্যমে বিয়ে শেষে তরুণীকে সেখানে কিছুদিন বসবাস করেন।

পরবর্তীতে মুলাদী উপজেলায় একটি বাসা ভাড়া নিয়ে সোনিয়াকে নিয়ে রিয়াজ বসবাস শুরু করলে কিছু দিন না যেতেই তাদের সংসারে কলহ দেখা দেয়। এ সময় সেনিয়া শ্বশুরবাড়ি যেতে চাইলে তাকে রিয়াজ নির্যাতন শুরু করেন। কিছুদিন পরে রিয়াজ তার বাড়িতে চলে এসে স্ত্রী সোনিয়াকে অস্বীকার করেন। প্রথম বিয়ের কথা গোপন রেখে রিয়াজ সম্প্রতি পরিবারের সম্মতিতে আরো একটি বিয়ে করলে তরুণী সোনিয়া আইনের আশ্রয় নিতে আদালতের দ্বারস্থ হন এবং গত ৮ নভেম্বর একটি মামলা করেন।

আদালত সূত্রে জানা যায়, এই মামলাটি আদালতের নির্দেশে তদন্ত করছে স্থানীয় মহিলা বিষয়ক অধিদফতরের কর্মকর্তা খান শামীম পারভেজ।

সোনিয়ার অভিযোগ, আদালতের নির্দেশে মামলাটি তদন্ত শুরু হলে রিয়াজ তাকে নানা ভয়ভীতি দেখাচ্ছে, এমনকি অভিযোগটি তুলে নিতে খুন-জখমের হুমকি দিচ্ছে। এই হুমকি সংক্রান্ত একাধিক ফোন রেকর্ডিং সংরক্ষিত আছে। এসব বিষয় তদন্তকারী কর্মকর্তাকে কয়েকবার অবহিত করলেও কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না।

এ ব্যাপারে তরুণীকে বিয়ে করার বিষয়টি রেজাউল ইসলাম রিয়াজ অস্বীকার করলেও তার বাবা আইউব আলী রাঢ়ী বলছেন, বিভিন্ন মাধ্যমে ছেলে আগে গোপনে বিয়ে করার বিষয়টি তিনি শুনেছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network