শিরোনাম
জীবননগরে ইয়াবা যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে গণসমাবেশে মাহামুদ সিকদারের শক্তির জানান গারুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মাওলানা নিজাম উদ্দিন খান বরিশালে এক সন্তানের পিতৃত্বের দাবি নিয়ে হাসপাতালে ভিন্ন ধর্মের ২ ব্যক্তি গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব

বায়ুদূষণে রাজধানীকে ছাড়িয়ে যাচ্ছে গাজীপুর

আপডেট: November 28, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ ডেস্ক:: শুষ্ক মৌসুম আসতেই বেড়েছে বায়ুদূষণ। বরাবরের মতো এবারও বিশ্বের দূষিত শহরের তালিকার শীর্ষে অবস্থান করছে ঢাকা। তবে নতুন সংযোজন হয়ে ঢাকার খুব কাছাকাছি অবস্থান করছে গাজীপুর। বায়ুদূষণে কখনো ছাড়িয়ে যাচ্ছে রাজধানীকেও। এ জন্য অনিয়ন্ত্রিত নির্মাণকাজকেই দুষছেন বায়ুবিজ্ঞানীরা।

অপরদিকে সরকারি ঠিকাদারদের লাগাম টানতে অপারগতার কথা বলছে নিয়ন্ত্রক সংস্থা পরিবেশ অধিদফতর।

সরেজমিনে দেখা যায়, রাজধানীর উত্তরা থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত দুপুর ১২টায়ও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। ধুলার কারণে একটি গাড়ি পার হতেই তৈরি হচ্ছে অন্ধকারাচ্ছন্ন পরিবেশ। তাই দিনের বেলাতেও জ্বালাতে হচ্ছে হেডলাইট, বলছেন চালকরা।

স্থানীয়দের অভিযোগ, ভাঙা রাস্তা, আর খোলা পরিবেশে নির্মাণসামগ্রী ফেলে রাখার কারণেই এখানে বেড়েছে ধুলার রাজত্ব।

এদিকে বায়ুদূষণ পরিমাপক যন্ত্রে দেখা যায়, রাজধানীর উত্তরায় প্রতি ঘনমিটার বাতাসে পিএম ২.৫ অর্থাৎ অতি সূক্ষ্ম ধূলিকণার উপস্থিতি রয়েছে ২০০-২৫০ মাইক্রোগাম। আর তার চেয়ে বড় ধূলিকণা আছে ৪০০ মাইক্রোগ্রামেরও বেশি। এ বিষয়ে গবেষকরা বলছেন, এমন পরিবেশ একজন মানুষের সুস্থভাবে বেঁচে থাকার সম্পূর্ণ প্রতিকূল।

অসহায়ত্ব স্বীকার করে পরিবেশ অধিদফতর (বায়ুমান) পরিচালক জিয়াউল হক বলছেন, নিয়মের তোয়াক্কা না করে পরিস্থিতি ভয়াবহ করে তুলছেন সরকারি ঠিকাদাররা। তাই এ বিষয়ে তাদের সঠিক পরামর্শ দেওয়া হচ্ছে।

মানমাত্রা অনুযায়ী মানুষের স্বাভাবিক বায়ু সেবনক্ষমতা ৫০ একিউআই পর্যন্ত। কিন্তু পরিবেশ অধিদফতরের পরিসংখ্যান বলছে, নভেম্বর মাসজুড়ে গাজীপুরের গড় বায়ুমান ১৭৪.১ একিউআই।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network