শিরোনাম
বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী মৃত্যুর আগে যা লিখেছিলেন সাংবাদিক পুলক চ্যাটার্জি চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি নূরুল ইসলাম নয়ন সাংবাদিক চাষী রমজানের রোগমুক্তি কামনায় জীবননগর প্রেসক্লাবে দোয়া মাহফিল কলসকাঠী বি.এম. একাডেমির শিক্ষার মান উন্নয়নে ছাত্র ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বরিশালকে সবুজ বেষ্টনীতে আচ্ছাদিত করা হবে: কমিশনার খলিল আহমেদ বাকেরগঞ্জের ঐতিহ্যবাহী রতনা আমিন মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি শাহিন তালুকদার বরিশালে পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার গাজীপুরে মাদক সেবনের পর নিজ বাড়িতেই আগুন, মায়ের অভিযোগে ছেলের কারাদণ্ড

পরকীয়া করতে গিয়ে হাতেনাতে ধরা, গণধোলাই খেলেন পুলিশ কনস্টেবল

আপডেট: December 2, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

রাতে পরকীয়া প্রেমিকার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করতে গিয়ে স্থানীয়দের হাতে আটক হন পুলিশের রিজার্ভ ফোর্সের কনস্টেবল ইকবাল খান মুন্না। ওই সময় গণধোলাই দিয়ে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার বিছিন্ন দ্বীপ ঢালচর ইউনিয়নের চরনিজামের ৭ নম্বর ওয়ার্ডে।চর নিজাম ক্যাম্প পুলিশের উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।

দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ আজ বুধবার সকালে ঘটনাস্থলে গিয়ে পুলিশ কনেস্টবল ইকবাল খান মুন্নাকে উদ্ধার করা হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য নুরনবী জানান, বরিশাল বিভাগের রেঞ্জ রিজার্ভ ফোর্সের চর নিজাম পুলিশ ক্যাম্পের কনস্টেবল মো. ইকবাল খান মুন্না মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় তার পরকীয়া প্রেমিকার ঘরে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করতে যান। স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে দুজনকে হাতেনাতে ধরে ফেলেন। ওই নারী বিবাহিত, তার স্বামী ঘরে ছিলেন না। পরে মুন্নাকে লোকজন গণধোলাই দেয়।

ওই সময় নিজের দোষ স্বীকার করেন মুন্না। আজ সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ পুলিশ কনেস্টবল দক্ষিণ আইচা থানার ওসি হারুন অর রশীদ মুন্নাকে উদ্ধার করেন বলে জানান ইউপি সদস্য নুরনবী।বরিশাল রেঞ্জ রিজার্ভ ফোর্সের সহকারী পুলিশ সুপার আবুল কালাম আজাদ জানান, ‘কনস্টেবল আটকের বিষয়টি আমি জেনেছি। দক্ষিণ আইচা থানার ওসি এবং মনপুরা থানার ওসিকে উদ্ধারের জন্য বলা হয়েছে। বিভাগীয়ভাবে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network