২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

শিরোনাম
হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীর ব্যাগ থেকে ৩৪ হাজার টাকা উধাও খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযান: সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার তালতলী সিডিপির উদ্যোগে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক আন্দোলন অপরিহার্য: রেজাউল কবির ক্রিশ্চিয়ানো রোনালদোর শেষ বিশ্বকাপকে ঘিরে ভক্তদের মিলনমেলা তালতলীতে কারিতাসের সংলাপ প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত মুসলিম দেশগুলো নিয়ে জোট গড়তে চায় ইরান ওয়ালটন প্লাজার উদ্যোগে খাগড়াছড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প, অর্ধশতাধিক রোগীর চিকিৎসাসেবা পাথরঘাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ক্ষতি ১৫ লাখ টাকা

ঘন কুয়াশায় শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ

আপডেট: ডিসেম্বর ৭, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: পদ্মা নদীতে ঘন কুয়াশার কারণে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরিসহ সব নৌযান চলাচল বন্ধ রয়েছে। রোববার দিবাগত রাত দেড়টা থেকে নদীতে ঘন কুয়াশা সৃষ্টি হলে নৌরুটটিতে ফেরিসহ সব নৌযান চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। এতে শিমুলিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় আটকা পড়েছে কয়েকশ যাত্রী ও পণ্যবাহী যানবাহন। ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ ও পরিবহন শ্রমিকরা।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের উপমহাব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম জানান, রাতে নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। শিমুলিয়া ঘাটে পারের অপেক্ষায় কয়েকশ যানবাহন রয়েছে। আর মাঝনদীতে চার থেকে পাঁচটি ফেরি আটকে আছে, তবে ফেরিগুলোর সঙ্গে যোগাযোগ করা যায়নি তাই সঠিক সংখ্যাটি নেওয়া সম্ভব হয়নি।

কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল সচল হবে বলে জানান বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের উপমহাব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network