২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

শিরোনাম
হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীর ব্যাগ থেকে ৩৪ হাজার টাকা উধাও খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযান: সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার তালতলী সিডিপির উদ্যোগে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক আন্দোলন অপরিহার্য: রেজাউল কবির ক্রিশ্চিয়ানো রোনালদোর শেষ বিশ্বকাপকে ঘিরে ভক্তদের মিলনমেলা তালতলীতে কারিতাসের সংলাপ প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত মুসলিম দেশগুলো নিয়ে জোট গড়তে চায় ইরান ওয়ালটন প্লাজার উদ্যোগে খাগড়াছড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প, অর্ধশতাধিক রোগীর চিকিৎসাসেবা পাথরঘাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ক্ষতি ১৫ লাখ টাকা

বরিশাল পুলিশ সুপারের কার্যালয় উদ্বোধন

আপডেট: ডিসেম্বর ৭, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ ডেস্ক:: বরিশাল জেলা পুলিশ সুপারের নবনির্মিত ভবনের উদ্বোধন করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।সোমবার বেলা পৌনে ১২টার দিকে বরিশাল নগরীর সরকারি বরিশাল পলিটেকনিক সড়কসংলগ্ন তিনতলা ভবনের উদ্বোধন করেন তিনি।

আইজিপিকে প্রথমে বিউগলের সুরে আগমনী স্যালুট প্রদান করা হয়। পরে আইজিপি ভবনের ফলক উন্মোচন ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। ড. বেনজীর আহমেদ পুলিশ সুপার কার্যালয়ের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন।

তবে আইজিপি গণমাধ্যমে কোনো বক্তব্য দেননি।

এ সময় উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার, রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলাম, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, র্যা ব ৮-এর অধিনায়ক আতিকা ইসলাম, বরিশাল পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, একদিনের সফরে সোমবার সকাল ১০টা ৫৫ মিনিটে বরিশালে আসেন পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ। পুলিশ সুপারের কার্যালয় উদ্বোধন ছাড়া আরও চারটি নির্ধারিত কর্মসূচিতে অংশ নেবেন তিনি।এর মধ্যে রয়েছে বরিশাল পুলিশলাইন্স মাঠে পুলিশের কল্যাণ প্যারেড পরিদর্শন, পুলিশ কল্যাণ সভা, বিট পুলিশিং সভা ও পুলিশলাইন্সে নবনির্মিত গেট উদ্বোধন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network