শিরোনাম
বাকেরগঞ্জে ইমাম, মোয়াজ্জিন ও খাদেমদের সাথে এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত উজিরপুরে রাস্তার পাশ থেকে ৯ বস্তা সরকারি কম্বল উদ্ধার বাগেরহাটে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার কুয়াকাটায় জেলের জালে ৫৪ কেজির তবল মাছ, বিক্রি ৩৬ হাজারে শারীরিক প্রতিবন্ধী জহিরুলের মানবেতর জীবন,সমাজে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান ভোলার সাবেক এমপি জ্যাকবের দুর্নীতি অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য! ঘ‌নিষ্ঠ প্রকৌশলী বিপ্লবকে দুদকের তলব হুইলচেয়ারে এগিয়ে চলার স্বপ্ন, আমতলীর ৯ বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর মুখে হাসি জীবননগরে তদারকিমূলক অভিযান: হেনা কনজ্যুমার প্রোডাক্টসকে লাখ টাকা জরিমানা গাজীপুরে শেষ হয়নি সড়ক সংস্কারের কাজ, ধানের চারা রোপন করে প্রতিবাদ

বশেমুরবিপ্রবির কম্পিউটার চুরি: যুবলীগ নেতা পলাশ আটক

আপডেট: January 11, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক::গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) বহুল আলোচিত কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে ৪৯টি কম্পিউটার চুরির ঘটনায় বহিষ্কৃত যুবলীগ নেতা পলাশ শরীফকে আটক করেছে পুলিশ।রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মাদারীপুর জেলার টেকেরহাট থেকে আটক করা হয় তাকে। এ নিয়ে চুরির ঘটনায় জড়িত ৯ জনকে আটক করেছে পুলিশ। আটক পলাশ শরীফ গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ছিলেন। এ বিষয়টি নিশ্চিত করেছেন চুরির ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃক দায়েরকৃত মামলার তদন্ত কর্মকর্তা ও গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক মিজানুর রহমান।তিনি জানান, দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাদারীপুরের টেকেরহাটে একটি গাড়ি তল্লাশির মাধ্যমে পলাশ শরীফকে আটক করা হয়। বর্তমানে তাকে গোপালগঞ্জ সদর থানায় পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞসাবাদ করা হচ্ছে। তিনি আরও বলেন, সোমবার প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে। এর আগে ১৮ নভেম্বর চুরির ঘটনায় ব্যবহৃত ট্রাকের চালক ইমরান এবং চুরিতে জড়িত বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের এক শিক্ষার্থীসহ মোট সাতজন আসামিকে আটক করে গোপালগঞ্জ সদর থানা পুলিশ।

প্রসঙ্গত, ২০২০-এর ঈদুল আজহার ছুটিতে বশেমুরবিপ্রবির কেন্দ্রীয় লাইব্রেরি থেকে ৪৯টি কম্পিউটার চুরি হয়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ১০ আগস্ট গোপালগঞ্জ সদর থানায় মামলা করা হয় এবং ১৩ আগস্ট রাতে রাজধানীর বনানীর হোটেল ক্রিস্টাল ইন থেকে ৩৪টি কম্পিউটার উদ্ধার করা হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network