শিরোনাম
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে অবাঞ্চিত বন-জঙ্গল, ময়লা-আবর্জনা অপসারণ খয়রাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার করে চত্বরে বালু ভরাট করলেন হিউমিনিটি এন্ড স্পোর্টস এলাইন্স সামাজিক সংগঠন খুলনায় বিদেশি পিস্তলসহ যশোরের শীর্ষ সন্ত্রাসী রিফাত আটক পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫ সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ’র উপজেলা শাখার সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক শাহিন জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল মেহেন্দিগঞ্জে চরাঞ্চলে নদীর বুকে ভাসমান হাসপাতাল, মিলবে বিনামূল্যে উন্নত চিকিৎসা গৌরনদীতে রিনিউএবল এলার্জি সোলার সিস্টেম নিয়ে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময়ে সভা অনুষ্ঠিত ভোলায় স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে স্বামী গ্রেপ্তার

ব্রিটিশ তরুণীকে ধর্ষণ, বাংলাদেশির ৬ বছরের কারাদণ্ড

আপডেট: January 15, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: ব্রিটেনে এক নারীকে (১৯) ধর্ষণের অপরাধে এক বাংলাদেশিকে ৬ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। অভিযুক্ত ব্যক্তির নাম মুহিব উদ্দিন (৩১)।

বুধবার (১৩ জানুয়ারি) তাকে এ সাজা দেয়া হয়।জানা যায়, ২০১৬ সালে যুক্তরাজ্যে যান মুহিব। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তিনি পোর্টসমাউথ এলাকার একটি কাবাবের দোকানে কাজ করতেন।

গত বছরের ২৯ আগস্ট সাউথসির ক্লারেন্ডন রোড এলাকায় মুহিব ১৯ বছরের এক তরুণীর ওপর আক্রমণ চালান এবং তাকে ধর্ষণ করেন।

ওই তরুণীর চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে মুহিব পালিয়ে যান। পরে তাকে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা।

পরে, সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে মুহিবকে শনাক্তের পর গ্রেফতার করা হয়। গত ১০ নভেম্বর তিনি আদালতে দোষ স্বীকার করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network