কাশিমপুর কারাগারের নতুন জেলার রীতেশ চাকমা

আপডেট: January 25, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর নতুন জেলার হিসেবে দায়িত্ব পেয়েছেন রীতেশ চাকমা। এর আগে তিনি মাগুরা জেলা কারাগারের জেলার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

রোববার (২৪ জানুয়ারি) কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। একই সঙ্গে প্রত্যাহার হওয়া জেলার নুর মোহাম্মদ মৃধাকে কারা অধিদপ্তরে সংযুক্ত করা হয়।

গত ২২ জানুয়ারি কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের ভেতর হলমার্ক কেলেঙ্কারির এক আসামির নারীর সঙ্গে একান্তে সময় কাটানোর ঘটনা প্রকাশ পায়। ওই ঘটনার সিসিফুটেজ গণমাধ্যমে প্রকাশ হলে নড়েচড়ে বসে কারা কর্তৃপক্ষ। পরবর্তীতে দু’দফায় সিনিয়র জেল সুপার রত্না রায়সহ ৫ জনকে প্রত্যাহার করা হয় এ ঘটনায়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network