চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন বিএনপি মহাসচিব

আপডেট: January 30, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার সকাল ৮টা ৪০মিনিটে বাংলাদেশ বিমানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি যাত্রা শুরু করেন। এ সময় তার সাথে ছিলেন স্ত্রী রাহাত আরা বেগম।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান।

শায়রুল কবির খান জানান, মহাসচিব সর্বশেষ ২০১৯ সালের অক্টোবরের ৪ তারিখে চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন। আজ আবার চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন। কোভিড-১৯ পরিস্থিতির কারণে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সস্ত্রীক সিঙ্গাপুরে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। তারপর চিকিৎসা শেষ হলে তিনি দেশে ফিরবেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network