শিরোনাম
বাকেরগঞ্জে ইমাম, মোয়াজ্জিন ও খাদেমদের সাথে এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত উজিরপুরে রাস্তার পাশ থেকে ৯ বস্তা সরকারি কম্বল উদ্ধার বাগেরহাটে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার কুয়াকাটায় জেলের জালে ৫৪ কেজির তবল মাছ, বিক্রি ৩৬ হাজারে শারীরিক প্রতিবন্ধী জহিরুলের মানবেতর জীবন,সমাজে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান ভোলার সাবেক এমপি জ্যাকবের দুর্নীতি অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য! ঘ‌নিষ্ঠ প্রকৌশলী বিপ্লবকে দুদকের তলব হুইলচেয়ারে এগিয়ে চলার স্বপ্ন, আমতলীর ৯ বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর মুখে হাসি জীবননগরে তদারকিমূলক অভিযান: হেনা কনজ্যুমার প্রোডাক্টসকে লাখ টাকা জরিমানা গাজীপুরে শেষ হয়নি সড়ক সংস্কারের কাজ, ধানের চারা রোপন করে প্রতিবাদ

আমতলীতে গৃহবধূ পিটিয়ে হত্যা, স্বামী আটক

আপডেট: February 1, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

বরগুনার আমতলী উপজেলায় এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।সোমবার সকাল সোয়া ৯টার দিকে এ হত্যাকাণ্ডের পরপরই নিহত ওই গৃহবধূর স্বামীকে আটক করেছে পুলিশ।

নিহত গৃহবধূর নাম রাবেয়া বেগম (৩৫)। তিনি আমতলী পৌরসভার ১নম্বর ওয়ার্ডের ওয়ালি উল্লাহর স্ত্রী।আমতলী থানার ওসি মোহাম্মদ শাহ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল ওয়ালি উল্লাহর ও তার স্ত্রী রাবেয়া বেগমের।সোমবার সকাল সোয়া ৯টার দিকে ঝগড়ার এক পর্যায়ে ওয়ালি উল্লাহ রাবেয়াকে লোহার অ্যাঙ্গেল দিয়ে তার স্ত্রীকে পেটায়। এতে রাবেয়া মাথা ও হাতে আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান।ঘটনার পরপরই ওয়ালি উল্লাহকে পুলিশ আটক করেছে।জিজ্ঞাসাবাদে ওয়ালি উল্লাহ স্ত্রীকে পিটিয়ে হত্যার কথা স্বীকার করেছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network