শিরোনাম
জীবননগরে ইয়াবা যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে গণসমাবেশে মাহামুদ সিকদারের শক্তির জানান গারুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মাওলানা নিজাম উদ্দিন খান বরিশালে এক সন্তানের পিতৃত্বের দাবি নিয়ে হাসপাতালে ভিন্ন ধর্মের ২ ব্যক্তি গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব

কুয়াকাটা সৈকতের বালু ক্ষয় রোধে প্রতিরক্ষার কাজ শুরু

আপডেট: March 2, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

কুয়াকাটা প্রতিনিধি: কুয়াকাটা সৈকতের বালু ক্ষয় রোধসহ প্রতিরক্ষার কাজ শুরু হয়েছে। সৈকতের জিরো পয়েন্ট থেকে দুই দিকে দেড় কিলোমিটার এলাকায় জিও টিউব এবং জিও ব্যাগ দিয়ে এই প্রতিরক্ষার কাজ চলছে।ইতোমধ্যে প্রায় ৭০০ মিটার এলাকার কাজ সম্পন্ন হয়েছে। কাজটি সম্পন্ন হলে কুয়াকাটা সমুদ্র সৈকতের বালু ক্ষয় বন্ধ হওয়া সহ ঝুঁকিমুক্ত হবে পর্যটনকেন্দ্র কুয়াকাটা।পানি উন্নয়ন বোর্ড কলাপাড়ার নির্বাহী প্রকৌশলী দফতরের উপ-সহকারী প্রকৌশলী সৈয়দ তারিকুর রহমান তুহিন জানান, ঠিকাদারি প্রতিষ্ঠান বিজে জিও টেক্সটাইল লিমিটেড অ্যান্ড আবুল কালাম আযাদ যৌথভাবে এ কাজটি করছে। এ কাজের জন্য প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে তিন কোটি ৬৪ লাখ টাকা।

কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্টের পশ্চিম দিকে ৩০০ মিটার এবং পূর্ব দিকে ১২ শ মিটার দীর্ঘ এই প্রতিরোধ দেয়া হবে। দেড় কিমি সৈকত প্রতিরক্ষায় ৩৫ হাজার ২৫০ কেজি জিও ব্যাগ দরকার হবে। ফলে সাগরের উত্তাল ঢেউ থেকে রক্ষা পাবে সৈকতের বেলাভূমি।

পরীক্ষামূলক এই প্রকল্প বাস্তবে টেকসই হলে গোটা সৈকতে পর্যায়ক্রমে এভাবে প্রতিরক্ষা দেয়া হবে। তবে এই টিউব ও জিও ব্যাগের ওপর দিয়ে জেলেরা প্রতিনিয়ত মাছ ধরার ইঞ্জিনচালিত নৌকা ওঠা-নামানোর কাজ করায় বালু বোঝাই জিও টিউব ও ব্যাগ ছিড়ে যাওয়ার শঙ্কা রয়েছে।

কুয়াকাটা পৌর মেয়র জানান, এই প্রকল্পটি বাস্তবায়িত হলে কুয়াকাটার জিরো পয়েন্টসহ আশপাশের এলাকা ঝুঁকিমুক্ত হবে।

কুয়াকাটা বীচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব ও কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মোহাম্মদ শহীদুল হক বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে এটি সংরক্ষণের জন্য সকল ব্যবস্থা নিব। এটি রক্ষায় সকলের যত্নবান হতে হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network