বাধা বিঘ্নের পরও রাজশাহীতে বিএনপির সমাবেশে নেতাকর্মীদের ঢল

আপডেট: March 2, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশ ঘিরে এরই মধ্যে সমাবেশস্থলে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। বিকেল তিনটা থেকে শুরু হবে সমাবেশ।

জেলার মাদ্রাসামাঠ সংলগ্ন নাইস কনভেনশেন সেন্টারে আয়োজিত সমাবেশ যোগ দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও ইশরাক হোসেন, তাবিথ আওয়াল, ডা. শাহাদাত হোসেন, মুজিবর রহমান সরোয়ারসহ ছয় সিটি করপোরেশনে বিএনপির পরাজিত মেয়র প্রার্থীরা।দলটির নেতারা জানান, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন, ভোটে কারচুপি, নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদেই এ সমাবেশের আয়োজন করা হয়েছে।এদিক, সমাবেশ ঘিরে আশেপাশের জেলা থেকে সব ধরনের বাস বন্ধ করে দেয়া হয়েছে বলেও অভিযোগ করেন বিএনপি নেতারা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network