বাকেরগঞ্জ প্রতিনিধি: বরিশালের বাকেরগঞ্জ উপজেলার লক্ষ্মীপাশা গ্রামে এক তরুণী ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়েছেন বলে জানা গেছে। রোববার গভীর রাতে নিজের ঘরেই ওই তরুণী ফাঁস দেন।নিহত খালেদা আক্তার ওই এলাকার রাজমিস্ত্রি কবির হাওলাদারের মেয়ে।বাকেরগঞ্জ থানার ওসি আলাউদ্দিন মিলন পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানান, ফজরের নামাজ পড়তে উঠে ঘরের লোক জন খালেদাকে ফাঁস দেয়া অবস্থায় ঝুলতে দেখে চিৎকার করে। এতে আশে পাশের লোকজন ছুটে এসে খালেদার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। পরে পুলিশ খালেদার লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল হাসপাতালে পাঠায়।ওসি আরো জানান, মায়ের সঙ্গে অভিমান করে এই আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
বাকেরগঞ্জ প্রতিনিধি: বরিশালের বাকেরগঞ্জ উপজেলার লক্ষ্মীপাশা গ্রামে এক তরুণী ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়েছেন বলে জানা গেছে। রোববার গভীর রাতে নিজের ঘরেই ওই তরুণী ফাঁস দেন।নিহত খালেদা আক্তার ওই এলাকার রাজমিস্ত্রি কবির হাওলাদারের মেয়ে।বাকেরগঞ্জ থানার ওসি আলাউদ্দিন মিলন পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানান, ফজরের নামাজ পড়তে উঠে ঘরের লোক জন খালেদাকে ফাঁস দেয়া অবস্থায় ঝুলতে দেখে চিৎকার করে। এতে আশে পাশের লোকজন ছুটে এসে খালেদার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
পরে পুলিশ খালেদার লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল হাসপাতালে পাঠায়।ওসি আরো জানান, মায়ের সঙ্গে অভিমান করে এই আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।