১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

শিরোনাম
চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে নিহত ২, আহত ১ প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদারীপুরে টিসিবির গুদামে আগুন, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি কাভার্ডভ্যান থেকে ১ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৫ বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ পাহাড়ি জনপদে বিজিবির অনন্য উদ্যোগ: লোগাং জোনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ আমতলীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় কর্মশালায় একই মুখ বারবার, বঞ্চিত হচ্ছেন অন্য সাংবাদিকরা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থী খোকন ফকির: ত্যাগ, সংগ্রাম ও জনসেবার এক পরিচিত নাম

ফরিদপুরে বালুভর্তি ট্রাক নিয়ে ভেঙে পড়ল সেতু

আপডেট: মার্চ ২০, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: ফরিদপুরের নগরকান্দা উপজেলার জুঙ্গরদি এলাকায় কুমার নদের ওপর নির্মিত বেইলি সেতুটি বালুভর্তি ট্রাক নিয়ে ভেঙে পড়েছে। আজ শনিবার ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।এদিকে, সেতুটি ভেঙে যাওয়ায় ফরিদপুর জেলা শহরের সঙ্গে নগরকান্দা উপজেলার সড়কপথের যোগাযোগ বিছিন্ন হয়ে পড়েছে।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বিপ্লব জানান, বালুভর্তি একটি ট্রাক মাগুরার দিক থেকে গোপালগঞ্জের মুকসুদপুরের দিকে যাচ্ছিল। ট্রাকটি ফরিদপুরের জুঙ্গরদি এলাকায় কুমার নদের ওপর নির্মিত বেইলি সেতুর ওপর উঠলে সেতুটির মাঝখানের অংশ ভেঙে যায়। খবর পেয়ে নগরকান্দা ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালায়। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

জানা গেছে, পুরোনো এই সেতুটির ওপর দিয়ে বেশ কিছু দিন ধরে আতঙ্ক নিয়ে চলাচল করছিল যানবাহন ও স্থানীয়রা। বারবার একটি নতুন সেতু নির্মাণের দাবি জানালেও তা বাস্তবায়িত না হওয়ায় চরম ক্ষোভ প্রকাশ করেছে এলাকাবাসী

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network