রাজশাহীতে জামায়াত-শিবিরের ৮ নেতাকর্মী আটক

আপডেট: March 28, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক: রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে ৮ জামায়াত-শিবির কর্মীকে আটক করে। রবিবার (২৮ মার্চ) দুপুরে আরএমপি দপ্তর থেকে সাংবাদিকদের কাছে পাঠানো এক বার্তার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

পুলিশ জানায়, রাজপাড়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কিছু জামাত-শিবির কর্মী রাজপাড়া থানার ডিংগাডোবা ব্যাংক কলোনীর মোজাম্মেলের ঢালান এলাকায় নাশকতা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড করার উদ্দেশ্যে জমায়েত হচ্ছে। এই সংবাদের প্রেক্ষিতে রাজপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পোঁছালে জামাত-শিবির কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট নিক্ষেপ করে। এরপর ঘটনাস্থল থেকে পালানোর সময় শিহাব উদ্দিন (৩২) নামের এক যুবককে গ্রেফতার করা হয়। এ ঘটনায় রাজপাড়া থানায় একটি নাশকতার মামলা করা হয়।

এছাড়াও শনিবার (২৭ মার্চ) রাতে অভিযান পরিচালনা করে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার কাশিয়াডাঙ্গা গ্রামের মৃত আঃ খালেকের ছেলে আসিফ করিম (২০), মোল্লাপাড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে হিরার পারভেজ (১৮), বোয়ালিয়া মডেল থানার হেতেমখাঁ গ্রামের মৃত মুশফিকুর রহমানের ফারহান ইসরাক (২৭), শাহমখদুম থানার বড় বনগ্রামের কাউয়ুমের রফিকুল ইসলাম (২৬), আব্দুস সালামের ছেলে আঃ রহিম (২০), রাজপাড়া থানার আলীগঞ্জ গ্রামের তাহাজুল ইসলামের ছেলে ইসমাইল হোসেন (২১)-কে গ্রেফতার করেন।

এর আগে পবা থানার বাগধানী বসন্তপুর গ্রামের মোঃ আবু তালেবের ছেলে রাকিবুল ইসলাম(২১)কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network