শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

ঘরমুখো মানুষের চাপে মহাসড়কে দীর্ঘ যানজট

আপডেট: April 12, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: লকডাউনের খবরে প্রভাব পড়েছে দেশের সবগুলো মহাসড়কে। ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-ময়মনসিংহ, ঢাকা-মাওয়া, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাড়ির চাপে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। পাটুরিয়া এবং শিমুলিয়া ফেরিঘাটে যানবাহনের দীর্ঘ লাইন লেগেই আছে। টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুতেও রোববার থেকেই লেগে আছে ভয়াবহ যানজট।
ঘরমুখো মানুষের চাপের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দিতে দীর্ঘ যানজট তৈরি হয়েছে। আজ ভোর থেকে গৌরীপুর বাসস্ট্যান্ড থেকে শহীদনগর পর্যন্ত তিন কিলোমিটার যানজট তৈরি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
জানা গেছে, করোনার দ্রুত সংক্রমণ ও মৃত্যু ঠেকাতে সরকারের কঠোর বিধিনিষেধের কারণে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। আগামী ১৪ই এপ্রিল থেকে সারা দেশে সর্বাত্মক লকডাউন দেয়ার ঘোষণা দেয়া হয়েছে সরকারের তরফে।
ফলে অনেকে ঝামেলা এড়াতে আগেভাগেই বাড়ি ফিরছেন ব্যক্তিগত গাড়ি কিংবা ট্রাক, পিকআপে করে। এসব ব্যক্তিগত গাড়ির চাপ থাকায় এই যানজট সৃষ্টি হয়েছে। মনোহরগঞ্জর উপজেলার কচুয়া গ্রামের বাসিন্দা ব্যবসায়ী মো. আলম জানান, সকাল ছয়টায় যাত্রাবাড়ি থেকে রওনা হন তিনি।
সকাল সাড়ে নয়টায় তিনি দাউদকান্দির গৌরীপুরে পৌঁছেছেন। ৫০ কিলোমিটার পথ যেখানে এক ঘণ্টায় পাড়ি দেওয়া যায়, সেখানে আজ সাড়ে তিন ঘণ্টা লেগেছে।
ইনসাফ পরিবহনের বাসচালক আবুল হাশেম, কাভার্ড ভ্যানের চালক হোসাইন, ট্রাকচালক শুক্কুর আলী ও রহমান মিয়া বলেন, ঢাকা থেকে দাউদকান্দি পর্যন্ত ৫০ কিলোমিটার সড়ক যেতে এক ঘণ্টার বদলে সাড়ে তিন থেকে সাড়ে চার ঘণ্টা লাগছে। অসংখ্য যানবাহন একযোগে মহাসড়কে বের হওয়ায় এই যানজটের সৃষ্টি হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network