শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

হরিণের মাংসসহ ২ পাচারকারী গ্রেফতার

আপডেট: April 22, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

বাগেরহাট প্রতিনিধি:: বাগেরহাটের শরণখোলায় হরিণের ১৫ কেজি মাংসসহ দুই পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ এপ্রিল) ভোরে উপজেলার সোনাতলা গ্রামের পানিরঘাট থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, উপজেলার বকুলতলা গ্রামের আফজাল হাওলাদারের ছেলে আলিরাজ হোসেন (২০) ও ইসমাইল হাওলাদারের ছেলে রেজাউল হাওলাদার (২২)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে পুলিশ শরণখোলার সোনাতলা গ্রামের পানিরঘাটে অভিযান চালিয়ে পাচারকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ১৫ কেজি হরিণের মাংস জব্দ করা হয়।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, সুন্দরবন থেকে হরিণ শিকার করে পাচার করা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে ভোরে ওই এলাকায় অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টাকালে হরিণের মাংসসহ দুই পাচারকারীকে গ্রেফতার করা হয়।তিনি আরো বলেন, এ ঘটনায় শরণখোলা থানায় মামলা করা হয়েছে। তাদের বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network