আপডেট: April 23, 2021
গাজীপুর প্রতিনিধি:: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের খৈকরা গ্রামে মঙ্গলবার সড়ক দুর্ঘটনা আহত কৃষক গুলজার হোসেনের এক বিঘা জমির ধান কেটে দিল গাজীপুর জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
এ সময় বক্তারপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা হাবিব খানের আহ্বানে জেলা ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য শাকিল আহম্মদ খান, জেলা ছাত্রলীগ নেতা এস এম জোবায়ের হিমেল, মেহেদি হাসান অনিক, সামছুল হকসহ প্রায় ১৫-২০ জন নেতাকর্মী ধান কাটা কাজে অংশ নেন। ছাত্রলীগের নেতাকর্মীরা এ সময় এক বিঘা জমির ধান কেটে মাড়াই করে বস্তায় ভরে দিয়ে আসেন। সড়ক দুর্ঘটনায় আহত কৃষক গুলজার হোসেন বলেন, আমি আপ্লুত যে, ছাত্রলীগের কর্মীরা আমার এক বিঘা জমির ধান কেটে দিয়ে গেছে।

