শিরোনাম
উজিরপুর প্রেসক্লাবের সভাপতি লিটনের মায়ের ইন্তেকালে সাংবাদিক ইউনিয়নের শোক প্রকাশ তালতলীতে গুড নেইবারসের স্বাস্থ্য ক্যাম্পেইন, চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ বীরত্ব ও সাহসিকতায় নৌবাহিনীর ৪০ সদস্য পেলেন শান্তিকালীন পদক ‘আপা আপা করিস না, ৩০ টাকায় পাইবা না’,অভিনব কৌশালে শীতের পোশাক বিক্রি! বরিশালে টিটিসি পরিদর্শনে এ্যাড. মুয়াযযম হোসাইন হেলাল ভোলায় ৩১ কেজি গাঁজা ও হুইস্কিসহ মাদক কারবারি আটক ফ্যাসিবাদের বিরুদ্ধে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর আমতলীতে ঘুষের ১ লাখ টাকাসহ হাতেনাতে প্রকৌশলী আটক পিরোজপুরে বুদ্ধিপ্রতিবন্ধী ধর্ষণের অভিযোগে যুবক আটক

ডাবল সেঞ্চুরি করে ৪ বছরের আক্ষেপ ঘোচালেন করুণারত্নে

আপডেট: April 24, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

২০১৭ সালের অক্টোবরে পাকিস্তানের বিপক্ষে টেস্টে মাত্র ৪ রানের জন্য ডাবল সেঞ্চুরি পাওয়া হয়নি দিমুথ করুণারত্নের। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৯৬ রানে ওয়াহাব রিয়াজের বলে বোল্ড হয়ে আক্ষেপ নিয়ে সাজঘরে ফিরেছিলেন করুণারত্নে। ডাবল সেঞ্চুরি না পাওয়ার সেই কষ্টটা মাটিচাপা দিলেন আজ, বাংলাদেশের বিপক্ষে।

৩৮৭ বলে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি পূরণ করেন করুণারত্নে। এই ইনিংস খেলার পথে তিনি হাঁকিয়েছেন। কোনো ছক্কা না মারলেও, মেরেছেন ২১টি চার। ডাবল সেঞ্চুরির পথে রয়েছে ধনাঞ্জয়া ডি সিলভাও। তার সংগ্রহ ১৪২ রান।

করুণারত্নে-ধনঞ্জয়ার নান্দনিক ব্যাটিংয়ে রান-উৎসবে  মেতেছে শ্রীলঙ্কা। প্রতিবেদন লেখার সময় তাদের সংগ্রহ ৩ উইকেটে ৪৬৮ রান।

এর আগে ৭ উইকেটে ৫৪১ রানের প্রথম ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। টাইগারদের পক্ষে নাজমুল হোসেন শান্ত ১৬৩ ও মুমিনুল হক ১২৭ রানের ইনিংস খেলেন। এ ছাড়া তামিম ইকবাল ৯০, মুশফিকুর রহিম অপরাজিত ৬৮ ও লিটন দাস ৫০ রান করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network