শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

৬ জামায়াত নেতা গ্রেপ্তার

আপডেট: April 24, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: নাশকতা মামলার এজাহারভুক্ত ছয় জামায়াত নেতাকে আটক করেছে দিনাজপুরের বিরামপুর থানা পুলিশ।পরে তাদের আদালতের মাধ্যমে দিনাজপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এর আগে একই মামলায় তিন জনসহ মোট ৯ জনকে আটক করে পুলিশ। শনিবার সকালে উপজেলার বিভিন্নস্থান থেকে তাদের আটক করা হয়। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মনিরুজ্জামান মনির বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন উপজেলার ঈদগাহ আবাসিক এলাকার হাফিজুল ইসলাম (৫৪) প্রফেসর পাড়া এলাকার এনামুল হক (৪৩) দিওড় ইউনিয়নের মজনুর রহমান (৪৮) শিমলতলী এলাকার ইয়াকুব আলী (৪৭), প্রফেসর পাড়া মোকছেদ আলী মন্ডল (৫০) কাটলা ইউনিয়নের মজিবর রহমান (৫৭)।মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৬ মার্চ হাফিজুর রহমান ও এনামুল হকের নেতৃত্বে লাঠি, ইটপাটকেলসহ হাতে জামায়াতের ফেস্টুন নিয়ে বিভিন্ন শ্লোগান দিয়ে শহরের ঢাকামোড়ে বেশ কিছু গাড়ি ভাঙচুর করে। সেই সময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে তারা পালিয়ে গেলেও তিন জামায়াত নেতাকে হাতেনাতে আটক করে।

এ ঘটনায় পরদিন প্রায় ২৬ জনকে আসামি এবং বেশ কিছু অজ্ঞাতনামা আসামি করে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারা মোতাবেক মামলা দায়ের করেন। ঘটনার সময় ১৫টি বাঁশের লাঠি, ১০টি গাছের ডাল, ছোট বড় বেশ কিছু ইটের টুকরোসহ ৩২টি কাগজের তৈরি ফেস্টুন (যাতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লেখা আছে) উদ্ধার করা হয়।

জানতে চাইলে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুজ্জামান মনির বলেন, বিরামপুর একটি শান্তি প্রিয় এলাকা। এখানে বিশৃঙ্খলার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।বিরামপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মিথুন সরকার বলেন, আমাদের অভিযান অব্যাহত রয়েছে। নাশকতার চেষ্টা অভিযুক্তদের প্রত্যেকে আইনের আওতায় আনা হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network