শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

গান শুনতে নিষেধ করায় ‘১ টাকার মোল্লা’ বলে ঘুষি! মাওলানার মৃত্যু

আপডেট: April 24, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

ফাইল ছবি

অনলাইন ডেস্ক:: মাওলানা মাওলানা নুরুল হক জোহরের নামাজে যাচ্ছিলেন মাওলানা। এসময় পথেই গাছের নিচে বসে গান শুনিছিলেন মোহাম্মদ জাবের নামের এক কিশোর। যা দেখে ওই মাওলানা তাকে ধমক দিয়ে গান শুনতে নিষেধ করেন। এই নিয়ে মাওলানা এবং কিশোরের মধ্যে ঝগড়া শুরু হয়।

এসময় ঘটনার এক পর্যায়ে ওই কিশোর ‘এক টাকার মোল্লা’ বলে মাওলানাকে কিল-ঘুষি মারে। আর এতেই মৃত্যু হয় মাওলানার। আজ শনিবার দুপুরে কক্সবাজারের টেকনাফের জাদিমুড়া ২৭নম্বর রোহিঙ্গা শিবিরে এমন ঘটনা ঘটে। অভিযুক্ত কিশোর মোহাম্মদ জাব ও নিহত মাওলানা রোহিঙ্গা শিবিরের এ/৩ ব্লকের বাসিন্দা।

জানা গেছে, খবর পেয়ে টেকনাফ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে অভিযুক্ত রোহিঙ্গা জাবেরকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানা গেছে। রোহিঙ্গা শিবিরে নিয়োজিত ১৬, এপিবিএন কর্মকর্তারা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network